যুক্তরাজ্যে করোনা মহামারীর সময়ে সামনের সারিতে থেকে স্বাস্থ্যসেবা দিয়ে বর্ষসেরা চিকিৎসক নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ চিকিৎসক ফারযানা হোসাইন। দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস ‘এনএইচএস’ এই ঘোষণা দিয়েছে। ডা. ফারযানা ১৮ বছর ধরে পূর্ব লন্ডনে চিকিৎসা পেশায় নিয়োজিত। তিনি হিজাব পরেন এবং মেনে চলেন ধর্মীয় নিয়ম-কানূনগুলো। তার পিতা ১৯৭০ সালে বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান) থেকে সেখানে পাড়ি জমান। তার স্বামী শাফী আহমাদও যুক্তরাজ্যের প্রভাবশালী ভার্চুয়াল সার্জন এবং ক্যান্সার বিশেষজ্ঞ।

করোনাভাইরাসে বেশী ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি হচ্ছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৪ হাযার ২৭৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৪ হাযার ১৩১ জনের।






এবার পঙ্গপাল ধেয়ে আসছে বাংলাদেশের দিকে!
স্বদেশ-বিদেশ
গোশত বিক্রি নিষিদ্ধ করায় বয়স্ক গরু নিয়ে বিপাকে ভারত
বর্বর নির্যাতনের বৈধতা দেয়ার চেষ্টা করছেন সুচি - -মাহাথির
শুধু কালোজিরা ও মধু খেয়ে করোনা থেকে সুস্থ!
অবশেষে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হ’ল বাগেরহাটের খানজাহান আলী মাযারে
তালেবানের হাতে ৮৫ হাযার কোটি ডলারের অস্ত্র দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র
দেশের ৮০ শতাংশ তরুণ ভোটারের অপসন্দ রাজনীতি
জ্যান্ত মাছের শো-রুম!
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মাত্র ১০ টাকায় সব রকমের চিকিৎসা
পারিশ্রমিক ছাড়াই এক হাযার কিডনী প্রতিস্থাপন করেছেন ডা. কামরুল ইসলাম
মার্কিন আগ্রাসনে ২ দশকে ৩ কোটি ৭০ লাখ মানুষ বাস্ত্তচ্যুত
আরও
আরও
.