দাড়ি কাটতে রাযী না হওয়ায় ভারতীয় সেনাবাহিনী থেকে মাকতূম হোসাইন নামে একজন মুসলিম সৈনিককে বরখাস্ত করা হয়েছে। ঊর্ধতন কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে দাড়ি রাখার পরেও এমন পরিস্থিতির শিকার হন তিনি। জানা গেছে, আর্মি মেডিকেল কোরের সৈনিক মাকতূম হোসেইন ১০ বছর ধরে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করছেন। তিনি ধর্মীয় কারণে অনুমতি নিয়ে দাড়ি রাখেন। কিন্তু এরই মধ্যে কমান্ডিং অফিসার জানতে পারেন, সেনাবাহিনীর কর্মীদের জন্য দাড়ি রাখা সংক্রান্ত বিধি সংশোধিত হয়েছে। এতে বলা হয়েছে যে, ভারতীয় সেনাদের মধ্যে শুধু শিখরাই ধর্মীয় কারণে দাড়ি রাখতে অনুমতি পাবেন। এর বাইরে অন্য কোনও ধর্মাবলম্বীকে দাড়ি রাখার অনুমতি দিতে বাধ্য নয় সেনাবাহিনী। বিধি মোতাবেক মাকতূমের দাড়ি কেটে ফেলতে বললে তিনি তা করেননি। ফলে সশস্ত্র বাহিনী ট্রাইব্যুনাল তাকে বরখাস্ত করার নির্দেশ দেয়।







ভারতে পবিত্র কুরআনের আয়াত বাতিলের আবেদন খারিজ : রিটকারীর জরিমানা
বিচারকগণ যখন দুর্নীতির মাধ্যমে রায় বিক্রি করেন, তখন সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা থাকে না
মারা গেলেন ভারতের বিশিষ্ট শিল্পপতি ও দানবীর রতন টাটা
ভৈরবে গরীবদের জন্য মেহমানখানা
১০ বছরে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৪ গুণ
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নৃশংসতা উপেক্ষা করছে বিশ্ব
৪৪ বছর ধরে অসহায় মানুষের চক্ষুসেবা দিচ্ছে রাজশাহীর ‘তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব’
বাংলাদেশে গণপরিবহনে চলাচলের সময় ৮৪ শতাংশ নারী যৌন হয়রানির শিকার
নিউইয়র্কের এক এলাকায় আটশ’ ভাষার প্রচলন!
বাংলাদেশে তৈরী হ’ল ধান কাটার যন্ত্র
আদায় অযোগ্য খেলাপি ঋণ ১ লাখ ২৮ হাযার কোটি টাকা
সংখ্যালঘুরা বাংলাদেশে সম্মানিত, ভারতে অধিকার বঞ্চিত - -ডা. জাফরুল্লাহ চৌধুরী
আরও
আরও
.