পোষা জীবজন্তু যে মনিবের সঙ্গে বেঈমানী করে না, সেটা প্রচলিত কথা। কিন্তু তার প্রমাণ আবারও পাওয়া গেল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি ঘটনায়। শাহাজানপুরের কাছে দুধুয়া জাতীয় উদ্যান লাগোয়া এক গ্রামের কৃষক গুরদেব সিং-এর পোষা কুকুর এই ঘটনার নায়ক। দিন-কয়েক আগে প্রচন্ড গরমের কারণে বাড়ির বাইরে খাটিয়া পেতে ঘুমাচ্ছিল গুরদেব। তার পাশেই শুয়েছিল পোষা কুকুর- জকি। হঠাৎ একটি বাঘের গর্জন শোনা যায়। তখন জকি চেষ্টা করতে থাকে তার মনিবকে ডেকে তুলতে, যাতে সে বাঘের আক্রমণ থেকে বাঁচতে পারে। কিন্তু গুরদেব সিংয়ের ঘুম ভাঙেনি। আর ততক্ষণে বাঘটি খুব কাছে চলে এসেছে। মনিবের ঘুম যখন শেষমেশ ভাঙ্গে, তখন বাঘটা একেবারে সামনে। ঘুমের ঘোর কাটিয়ে গুরদেব যখন একটা মোটা লাঠি হাতে তুলে নিয়েছেন, ততক্ষণে জকি নিজেই এগিয়ে গেছে বাঘের মোকাবিলা করতে। ছোট্ট কুকুরকে প্রথমে পাত্তাই দিতে চায়নি বাঘটি। কিন্তু তার একরোখা মনোভাব দেখে তাকেই প্রথমে খতম করে বাঘটি। তারপর তার ঘাড়ের কাছে কামড়ে ধরে টেনে নিয়ে যেতে থাকে জঙ্গলের দিকে। গুরদেব আর তার প্রতিবেশীরা অনেকক্ষণ চেষ্টা করে দূরের জঙ্গলে জকির মৃতদেহ খুঁজে পায়। গুরদেব সিং জানিয়েছে, বছর চারেক আগে রাস্তা থেকেই ছোট্ট কুকুরটিকে নিয়ে এসেছিল তার সন্তানেরা। প্রতিদিন তাদের স্কুল পর্যন্ত এগিয়ে দিতে যেত জকি। তাকে হারানোর শোকে সেদিন খাওয়া-দাওয়া করতে পারেনি গুরদেবের ছেলে-মেয়েরা। ‘প্রতিদিন মাত্র কয়েকটা রুটি খেতে দিতাম ওকে। তার বিনিময়ে ও যে নিজের জীবন দিয়ে আমার জীবন বাঁচাবে, এটা অবিশ্বাস্য! মানুষের শেখা উচিত এদের দেখে’ বললেন গুরদেব সিং।







স্বর্ণ মওজুদে শীর্ষ ১০ দেশ
পশ্চিমবঙ্গের প্রখ্যাত ইতিহাসবিদ গোলাম আহমাদ মোর্তজার মৃত্যু
ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ শহর মেক্সিকো
অস্ট্রেলিয়ার শীর্ষ তরুণ ধনীর তালিকায় বাংলাদেশের আশিক আহমাদ
ভোলায় আরও সাড়ে ৬ লাখ কোটি টাকা মূল্যের গ্যাসের সন্ধান
জন্মহার না বাড়লে হারিয়ে যাবে জাপান!
এক ভাষণেই ২০টি মিথ্যা কথা বললেন ট্রাম্প!
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্রদের কৃতিত্ব
স্বদেশ-বিদেশ
মার্কিন আগ্রাসনে ২ দশকে ৩ কোটি ৭০ লাখ মানুষ বাস্ত্তচ্যুত
আমলারা জনপ্রতিনিধিদের গলায় রশি বেঁধে ঘোরান এবং ৯ সেকেন্ডের কাজে ৯০ দিন লাগান
৭০ মামলার দিনমজুর আসামীর আদালতে হাযিরা
আরও
আরও
.