বাংলাদেশ-ভারত নৌ-ট্রানজিট দ্রুত কার্যকর করা হচ্ছে। এজন্য অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে ২২৭ কোটি ৪৬ লাখ টাকা। এর আওতায় সিরাজগঞ্জ থেকে দাকুয়া পর্যন্ত নৌপথ সংস্কার করা হবে। দু’বছরের মধ্যে এই অবকাঠামো উন্নয়নের কাজ শেষ করা হবে। এ সংস্কারকাজ বাস্তবায়ন করবে ‘ধরিত্রী বঙ্গ জয়েনভেঞ্চার’ নামে একটি কোম্পানী। অবকাঠামো উন্নয়নে যে অর্থ ব্যয় হবে তার ৮০ ভাগ দেবে ভারত বাকী ২০ ভাগ বাংলাদেশ সরকারকে বহন করতে হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ থেকে দাকুয়া পর্যন্ত নৌপথ ৩০ মিটার প্রস্থ এবং ২ দশমিক ৫ মিটার গভীর করে খনন করা হবে। এ নৌপথ থেকে প্রায় ৩৬ লাখ ঘনমিটার বালি অপসারণ করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে সময় ধরা হয়েছে ২ বছর। বাস্তবায়নকারী প্রতিষ্ঠানকে পরবর্তী ৫ বছর এ প্রকল্পের রক্ষণাবেক্ষণ করতে হবে।

[এর বিনিময়ে দেশ পাচ্ছে কি? (স.স.)]







সঊদী আরবের কাছে ২৪ লাখ কোটি টাকার অস্ত্র বিক্রি করবে আমেরিকা
পাঠ্যবইয়ে বিবর্তনবাদ ধর্মবিরোধী, দরকার ব্লাসফেমী আইন
কোটি টাকার ঘুষ প্রস্তাব : দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশের এসআই আনোয়ার
রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের ভয়াবহ তথ্য
পটুয়াখালীতে এক পরিবারে ৪৬ জন হাফেয!
মোহরানা হিসাবে বই নিয়ে প্রশংসা কুড়াল ভারতীয় মুসলিম তরুণী
প্রতি ১৬ মিনিটে একজন নারী ধর্ষিতা হচ্ছে ভারতে
ব্যথামুক্ত স্বাভাবিক ডেলিভারী চলছে ঢাকার আদ-দ্বীন হাসপাতালে
মস্তিষ্কে জ্যান্ত কৃমির সন্ধান!
সন্তানদের সময় দিতে চাকুরী ছাড়লেন বিসিএস ক্যাডার মা
৪০ দিনে কুরআনে হাফেয শিশু ছাদেক নূর
১০ বছরের গবেষণায় কৃত্রিম হাড় তৈরি করল ইরান
আরও
আরও
.