ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মুখপাত্রী নূপুর শর্মা ও বিজেপির দিল্লী শাখার মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দাল রাসূল (ছাঃ) ও মা আয়েশা (রাঃ)-এর বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। এক বিবৃতিতে তিনি বলেন, ভারতের বিজেপি সরকার সাম্প্রতিক সময়ে আসাম থেকে মুসলিম বিতাড়ন নীতি, কাশ্মীরে অনৈতিক দখলদারি, উত্তর প্রদেশে গো রক্ষার নামে মুসলিম হত্যা, মুসলমানদের ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার নীতি এবং শিব মন্দির ভেঙে করা হয়েছে মর্মে ভুয়া দাবী তুলে মুসলমানদের প্রাচীন মসজিদসমূহ ধ্বংসের যে পাঁয়তারা চালাচ্ছে, তা ভারতের ২৫ কোটি মুসলমান সহ সারা বিশ্বের মুসলমানদের হৃদয়কে ক্ষত-বিক্ষত করেছে। তিনি মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে এর বিরুদ্ধে যে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে এবং তারা ভারতীয় পণ্য বয়কটের যে ডাক দিয়েছে, তার প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি ওআইসি ও জাতিসংঘকে ভারত সরকারের এই ন্যাক্কারজনক পদক্ষেপের বিরুদ্ধে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।






আল-‘আওন
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
আল-‘আওনের ফ্রি টেলিমেডিসিন সেবা শুরু
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছই অভ্রান্ত সত্যের একমাত্র মানদন্ড (যেলা সম্মেলন ২০২৩ : নীলফামারী-পশ্চিম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল
‘আরব বিশ্বে ইস্রাঈলের আগ্রাসী নীল নকশা : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ )
আল-‘আওন
আল-‘আওনের মানবসেবার কিছু দৃষ্টান্ত
মারকায সংবাদ
হকের পথ কুসুমাস্তীর্ণ নয় (যেলা সম্মেলন : রাজশাহী-2025) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
ইজতেমার অন্যান্য রিপোর্ট (৩৬তম বার্ষিক, তাবলীগী ইজতেমা ২০২৬)
আমীরে জামা‘আতের চট্টগ্রাম, কক্সবাজার ও টাঙ্গাইল সফর
আরও
আরও
.