(১) ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দিনাজপুর যেলার বীরগঞ্জ উপযেলার সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামূন (৩০) লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৭শে নভেম্বর বুধবার সকালে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন ২৮শে নভেম্বর সকাল সাড়ে ৮-টায় তার নিজ গ্রাম বীরগঞ্জের ভেলাপুকুরে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ হারূণুর রশীদ। অতঃপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় উপযেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীলগণ সহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(২) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলামের ভগ্নিপতি ও মণিরামপুর উপযেলার দূর্বাডাঙ্গা শাখার অর্থ-সম্পাদক মুহাম্মাদ আব্দুল করীম (৭০) গত ২৪শে ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৭-টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। পরদিন দুপুর ২-টায় দূর্বাডাঙ্গা আহলেহাদীছ ঈদগাহ ময়দানে তাঁর জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অতঃপর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীলগণ সহ বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

[আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।-সম্পাদক]






যে কোন মূল্যে আল্লাহর নৈকট্য হাছিল করুন! (যেলা সম্মেলন : নওগাঁ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সুধী সমাবেশ
প্রশিক্ষণ
প্রশিক্ষণ
রাসূল (ছাঃ) মানবতার সর্বোত্তম আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বানভাসী মানুষের পাশে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’
রাসূলুল্লাহ (ছাঃ)-কে অবমাননার বিরুদ্ধে রুখে দাঁড়ান! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী (মারকায সংবাদ)
আলোচনা সভা ও কবর যিয়ারত
তাওহীদ, রিসালাত ও আখেরাত বিশ্বাসের ভিত্তিতে জীবন পরিচালনা করুন! (যেলা সম্মেলন : কক্সবাজার ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
চলে গেলেন প্রসিদ্ধ আহলেহাদীছ আলেম মাওলানা শামসুদ্দীন সিলেটী (রহ.)
আরও
আরও
.