মাদারটেক, সবুজবাগ, ঢাকা ১৯শে জানুয়ারী শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলার সবুজবাগ থানাধীন মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের দোতলায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঢাকা যেলার উদ্যোগে এক মহিলা সমাবেশ এবং একই সাথে নীচ তলায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেন, মুমিন পুরুষ ও নারী পরস্পরের বন্ধু। তারা সৎকাজে আদেশ করে ও অন্যায় কাজে নিষেধ করে’ (তওবাহ ৭১)। আল্লাহর বাণীর মধ্যেই লুকিয়ে রয়েছে মুমিন নারী ও পুরুষের মৌলিক কর্তব্য। তিনি বলেন, সমাজ পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে গড়ে তোলার মধ্যেই মানুষের সার্বিক কল্যাণ নিহিত রয়েছে। এজন্য সকলকে জামা‘আতবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে। আহলেহাদীছ আন্দোলন ও ‘আহলেহাদীছ মহিলা সংস্থা’ উক্ত লক্ষ্যে পরিচালিত। তিনি সকলকে ঐক্যবদ্ধ জনশক্তি হিসাবে নিজেদেরকে গড়ে তোলার আহবান জানান।

অত্র মসজিদ কমিটির সভাপতি আলহাজ্জ তমীযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক কাযী হারূণুর রশীদ, যেলা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ আনীসুর রহমান প্রমুখ।







বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনে এগিয়ে আসুন! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৪)
চলে গেলেন প্রসিদ্ধ আহলেহাদীছ আলেম মাওলানা শামসুদ্দীন সিলেটী (রহ.)
চরমপন্থা থেকে ফিরে আসুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মারকায সংবাদ (বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত রাজশাহী বিভাগীয় পর্যায়ের ক্বিরাআত প্রতিযোগিতায় মারকাযের ছাত্রের কৃতিত্ব)

যেলা সম্মেলন : রাজশাহী-পূর্ব

হিংসা-অহংকার পরিত্যাগ করে আখেরাতের পাথেয় সঞ্চয় করুন! - -আমীরে জামা‘আত
ইসলামী সম্মেলন
মাসিক ইজতেমা ও তা‘লীমী বৈঠক (নন্দলালপুর, কুমারখালী, কুষ্টিয়া, সৈয়দপুর, নীলফামারী, কলমাকান্দা, নেত্রকোনা )
ইবতেদায়ী ও জেডিসিতে বৃত্তি প্রাপ্তি
রোহিঙ্গা শরণার্থীদের পাশে আমীরে জামা‘আত (নির্যাতিত রোহিঙ্গাদের পক্ষে জোরালো ভূমিকা রাখুন!) - -বিশ্ববাসীর প্রতি আমীরে জামা‘আত
কর্মী সমাবেশ
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (এলাকা সম্মেলন)
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ
আরও
আরও
.