খুলনা ১০ই ফেব্রুয়ারী শনিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ খুলনা যেলার উদ্যোগে শহরের পল্লীমঙ্গল হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, আখেরাতের লক্ষ্যেই দুনিয়া করতে হবে, দুনিয়ার লক্ষ্যে আখেরাত নয়। ‘আহলেহাদীছ আন্দোলন’ স্রেফ আখেরাতের লক্ষ্যেই পরিচালিত। অতএব ফিরে আসুন আল্লাহর বিধানের কাছে। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে সার্বিক জীবন গঠনে অঙ্গীকারাবদ্ধ হউন।

পল্লীমঙ্গল হাইস্কুলের সাবেক হেডমাস্টার জনাব মুহাম্মাদ আব্দুছ ছবূর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম এবং উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক হোসাইন মুক্তাদির, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য কাযী হারূণুর রশীদ,  খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা যেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নান, বাগেরহাট যেলার সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের ঢালী, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ শু‘আয়েব, মাওলানা যাকারিয়া ও মাওলানা আল-আমীন প্রমুখ।







দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনে সকলে এগিয়ে আসুন!
গ্রন্থপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ (মারকায সংবাদ)
মারকায সংবাদ (৮ মাসে হিফয সম্পন্ন করল মারকাযের ছাত্র, মুহাম্মাদ মীযানুর রহমান)
সংগঠন সংবাদ
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর যেলা সমূহ পুনর্গঠন (২০২৩-২০২৫ সেশন)
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড (শিক্ষক প্রশিক্ষণ ২০২১)
আল-‘আওন
সুধী সমাবেশ
প্রবাসী সংবাদ
মারকায সংবাদ (বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় ক্বিরাআত প্রতিযোগিতায় মারকাযের ছাত্রের কৃতিত্ব)
কাশ্মীরী মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র নস্যাতে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হউন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
আরও
আরও
.