সমাজতন্ত্রের ভিত্তিতে কুরআন ও বাইবেল পুনর্লিখনের পরিকল্পনা করছে চীন। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত অনুযায়ী, তাদের সমাজতান্ত্রিক মূল্যবোধের আলোকে মৌলিক ধর্মগ্রন্থগুলোর অনুবাদ নতুন করে লেখা হবে। সম্প্রতি তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, চীনের ঐ কমিটি সব ধর্মগ্রন্থের পুনর্লিখনের জন্য বিস্তৃত পর্যালোচনার পরিকল্পনা করছে।

চীনা কমিউনিস্ট পার্টির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মৌলিক ধর্মগ্রন্থগুলোর সব অনুবাদ পুনরায় মূল্যায়ন করা হবে। এগুলোর নতুন সংস্করণে সমাজতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক কোনও তথ্য রাখা হবে না। কোনও অনুচ্ছেদ ভুল মনে হ’লে সেন্সর বোর্ড সেগুলো সংশোধন বা পুনরায় অনুবাদ করবে।

চীনের বিরুদ্ধে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের বন্দী শিবিরে আটকে রেখে যখন মৌলিক মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়নের অভিযোগে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও দেশ সমালোচনা করছে, তখন ধর্মীয় সব গ্রন্থ পুনর্লিখনের এই পরিকল্পনার তথ্য এলো।

[এই পরিকল্পনা অবশ্যই বাতিল করতে হবে। মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ জেগে ওঠ। নইলে তোমরাও আল্লাহর গযবে ধ্বংস হয়ে যাবে (স.স.)]






১২০ কোটি টাকা ব্যয়ে মসজিদ নির্মিত হ’ল সিঙ্গাপুরে
মাথার চুল বিক্রি করে সন্তানের আহার জোগাড় করলেন যে মা
অবশেষে ছিটমহল বিলুপ্ত হল
তিমির পেটে গিয়ে ৩০ সেকেন্ড পর জীবিত বেরিয়ে এলেন আমেরিকান ডুবুরী
টানা চার বছর কমল জনসংখ্যা : জন্মহার বাড়াতে মরিয়া চীন
জাদুকরী মাছের ব্যাংক হালদা সংরক্ষণে চাই সম্মিলিত উদ্যোগ
বড় অর্থনীতির দেশ হবে বাংলাদেশ
বাসক গাছের চাষ
রূপকথার গ্রাম নাটোরের হুলহুলিয়া
সংখ্যালঘুরা বাংলাদেশে সম্মানিত, ভারতে অধিকার বঞ্চিত - -ডা. জাফরুল্লাহ চৌধুরী
অমুসলিম ঘোষণা করতে হবে (পঞ্চগড়ের কাদিয়ানী সম্মেলন বন্ধ করুন!) - মুহতারাম আমীরে জামা‘আত
আইএস ঘাঁটি থেকে ইসরাঈল ও ন্যাটো নির্মিত অস্ত্র উদ্ধার
আরও
আরও
.