ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য অন্ধ্র প্রদেশে ৭৩ বছর বয়সী এক নারী সম্প্রতি যমজ দু’টি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আইভিএফ চিকিৎসার মাধ্যমে এই বয়সেও তিনি মাতৃত্বের স্বাদ পেলেন। তার মা হওয়ার খবরে পরিবারটিতে খুশির বন্যা বইছে। স্বামী সিতারামা রাজারাও (৮২) আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমরা অসম্ভব খুশী। এর আগে ২০১৬ সালে দালজিনদের কাউর নামে আরেক ভারতীয় নারী ৭০ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন। মা ইরামতি বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেছি। অনেক চিকিৎসক দেখিয়েছি। এটা আমার জীবনের সবচেয়ে খুশির দিন। তিনি আরও বলেন, সমাজে তিনি নিজেকে কলঙ্কিত বোধ করতেন। মা হ’তে না পারার কারণে সামাজিক অনেক অনুষ্ঠানে তাকে ডাকা হ’ত না। তাকে সন্তানহীন নারী বলে ডাকা হ’ত। এদিকে সন্তান জন্ম নেওয়ার এক দিন পর পিতা রাজারাও স্ট্রোকে আক্রান্ত হন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।






দুই যুগে মসলার উৎপাদন বেড়ে ২৪ লাখ টনে উন্নীত (বগুড়ার মসলা গবেষণা কেন্দ্রে ৩৪টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন)
শরণার্থীদের জন্য বিশ্বের সবচেয়ে বন্ধুবৎসল যে দেশটি
‘দাড়ি’ রাখাকে কটাক্ষ করে ইসলামিক ফাউন্ডেশন থেকে অফিস আদেশ জারি
বিশ্বের ৩০ কোটি কর্মী চাকরী হারাতে পারেন
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি জটিলতা এড়ানো সম্ভব
বর্ধমানে অন্ধ মুসলিম দম্পতিকে ‘জয় শ্রীরাম’ সেলাগানে বাধ্য করা হ’ল
রামপাল ও রূপপুর প্রকল্প বাতিল করুন (পরিবেশ ধ্বংস করে উন্নয়ন বিপর্যয় ডেকে আনবে)
শারীরিক বৃদ্ধি, দুর্বলতা কাটাবে ‘ব্রি-৮৪’-এর ভাত
শ্যামনগরে স্বামীহারা ১১৬০ জন নারী
স্বদেশ-বিদেশ
বিনা দোষে ১৩ বছর কারাভোগ!
মাদক মামলায় হাইকোর্টের যুগান্তকারী রায়
আরও
আরও
.