মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আবাসনে ২ হাযার ৩১২ কোটি ১৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৮শে নভেম্বর এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ ব্যাপারে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানান, নোয়াখালীর হাতিয়া থানাধীন চরঈশ্বর ইউনিয়নস্থ ভাসানচরে রোহিঙ্গাদের জন্য আবাসন গড়া হবে। এ প্রকল্পের নাম ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ-৩’। বৈঠকে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন যে রোহিঙ্গা জনগোষ্ঠী নিজ দেশে ফিরে যাওয়ার পর ভূমিহীন মানুষকে ভাসানচরে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

২৫ বর্গ কিলোমিটার ও ছয় হাযার একর আয়তনের এ চরটিতে ১ লাখ ৩ হাযার ২০০ মানুষের বসবাসের জন্য ১২০টি গুচ্ছগ্রাম নির্মাণ করা হবে। সাথে সাথে নিরাপত্তার জন্য তৈরী করা হবে প্রয়োজনীয় অবকাঠামো। এছাড়া অভ্যন্তরীণ সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা, নলকূপ স্থাপনসহ যাবতীয় অবকাঠামো তৈরি করা হবে। নৌবাহিনী এ প্রকল্প বাস্তবায়ন করবে। বিদেশী সহায়তা ছাড়াই সম্পূর্ণ দেশজ অর্থায়নে ২০১৯ সালের নভেম্বর মাসে কাজটি শেষ হবে।

[আমরা চাই রোহিঙ্গাদের স্ব স্ব ভিটেমাটিতে ফিরে যাওয়ার সম্মানজনক ব্যবস্থা (স.স.)]






কলকাতা হাইকোর্টে ‘মাই লর্ড’ সম্বোধন বাতিল
ট্রাম্পের ইরান যুদ্ধ : সবচেয়ে বেশী মূল্য দিতে হবে বিশ্বের দরিদ্র মানুষকে
৩ থেকে ৭ দিনে যানজট মুক্ত হবে ঢাকা
বেশী সন্তান জন্ম দিলে লাখ রুপি পুরস্কার!
ভারতের সবচেয়ে বড় সোনার ভান্ডারের খোঁজ দিয়েছে পিঁপড়েরা!
স্বদেশ-বিদেশ
ভারতে পিএইচডি ডিগ্রীধারী সবজি বিক্রেতা!
মার্কিন প্রেসিডেন্ট হলেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প
সুখী রাষ্ট্র ফিনল্যান্ড
ঋণের দায়ে সন্তানের আত্মহত্যা, ১লাখ টাকা ঋণ নিয়ে ১২০০ জনের জন্য চল্লিশা আয়োজন করলেন পিতা
আন্তঃনদী সংযোগ প্রকল্প : বাংলাদেশে ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা
সমাজতন্ত্রের ভিত্তিতে কুরআন পুনর্লিখন করবে চীন
আরও
আরও
.