মাত্র ১ হাযার ডলার এবং কয়েক বোতল বিয়ারের বিনিময়ে শিশুপুত্রকে বিক্রির অভিযোগে যুক্তরাষ্ট্রের এক দম্পতিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গত ২১শে সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্ট আরকানসাসে। এতো দিন দরিদ্র দেশে অর্থের অভাবে সন্তানবিক্রির খবর সামনে এসেছে। আর এখন জানা গেল, যুক্তরাষ্ট্রের মত বৃহৎ অর্থনীতির দেশের অভাবের তাড়নায় মা-বাবা শিশুকে বিক্রয় করে দিতে বাধ্য হচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি দেশটির প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষদের অবর্ণনীয় অর্থনৈতিক সংকটের চিত্র তুলে ধরেছে। মার্কিন পুলিশ জানায়, ওকলাহোমা এবং মিজৌরি স্টেটের সীমান্ত বরাবর অবস্থিত ‘রোজার্স’ সিটির ২১ বছর বয়সী পিতা ও ২০ বছর বয়সী মায়ের সঙ্গে শিশুটি বাস করছিল। সম্প্রতি তারা খাদ্যসংকটে পড়ে যায়। দারিদ্র্য থেকে মুক্তির জন্য তারা একমাত্র শিশুপুত্রটিকে বিক্রির লিখিত চুক্তি সম্পন্ন করেন। তারপর ক্রেতার কাছে হস্তান্তরের সময় পুলিশের কাছে হাতেনাতে গ্রেফতার হন ঐ দম্পতি।

[গ্রেফতার করেই প্রকৃত সত্য এড়ানো যাবে না। পুঁজিবাদী ও যুদ্ধবাজ আমেরিকার এটাই হ’ল আসল চিত্র। অস্ত্রব্যবসা করতে গিয়ে নিজ দেশের নাগরিকদের না খাইয়ে মারছে তারা। বস্ত্ততঃ সূদী অর্থনীতির শেষ পরিণাম হ’ল নিঃস্বতা। রাসূলুল্লাহ (ছাঃ)-এর এই হাদীছ বাস্তবায়িত হবেই (স.স.)]







বায়ুদূষণে বুদ্ধিমত্তা হ্রাস পায়
চীনে ভয়াবহ প্লেগে মৃত্যু! নতুন মহামারির আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা জারী
২০০১ থেকে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় যুদ্ধে ৫৬০ হাযার কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র
ইসলাম প্রেমে হেরে গেল ইসরায়েলের ১০০ মিলিয়ন ডলার
স্বদেশ-বিদেশ
অভাবের তাড়নায় সন্তান বিক্রি করতে বাজারে তুললেন খাগড়াছড়ির এক মা!
স্বদেশ-বিদেশ
করোনায় মৃত ব্যক্তি থেকে করোনা ছড়ায় না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
কিসে সুখ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৮৫ বছরের গবেষণায় মিলেছে জবাব
বিদ্যুৎ ছাড়াই ৬০ লিটার অক্সিজেন দিবে অক্সিজেট
ব্রিটেনে জাতিগত বৈষম্য : সবচেয়ে কম বেতন পান বাংলাদেশীরা
বন্য প্রাণী পারাপারে উড়ালসেতু!
আরও
আরও
.