বিশ্বের অনেক বনাঞ্চল রয়েছে, যেগুলোর মধ্য দিয়ে মহাসড়ক যাওয়ার কারণে সেসব বনকে দৃশ্যত দু’টি আলাদা বন বলে মনে হয়। এসব মহাসড়কে আবার নিরাপত্তার জন্য ধার ঘেঁষে ঘেরা দেওয়ার কারণে বনের এক প্রান্তের প্রাণীরা আরেক প্রান্তে একেবারেই যেতে পারে না। ফলে ভাগ হয়ে পড়ছে বনের বাস্ত্তসংস্থান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে সান্তা মনিকা পর্বতশ্রেণীর বন্য প্রাণীদের অবস্থা এমনই। হাইওয়ে ১০১-এর কারণে সেখানকার বাস্ত্তসংস্থান দু’ভাগ হয়ে পড়েছে। এর ফলে ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বিখ্যাত প্রাণী পাহাড়ি সিংহ প্রজাতি পড়েছে বিলুপ্তির মুখে। তাই এই সমস্যার সমাধানে সাউদার্ন ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ একটি অভিনব ব্যবস্থা নিয়েছে। তারা ১০ লেনের মহাসড়কটির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একটি ২০০ ফুট দীর্ঘ উড়াল করিডর তৈরী করতে যাচ্ছে। নির্মাণ শেষ হ’লে এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় বন্য প্রাণী পারাপারের উড়াল করিডর। বনের প্রাকৃতিক পরিবেশের আবহ রেখেই এর নকশা চূড়ান্ত করা হয়েছে। করিডরটির ফলে পাহাড়ী সিংহরা সান্তা মনিকা পর্বতশ্রেণীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে নির্বিঘ্নে চলাচল করতে পারবে এবং সঙ্গীর সঙ্গে মিলিত হয়ে বংশবিস্তার করতে পারবে। ২০২৩ সালে এটি উদ্বোধন করা হবে।

[বন্য প্রাণীর জন্য এই দরদ অবশ্যই প্রশংসার যোগ্য। কতই না ভাল হ’ত এই দরদ যদি তারা মানুষের প্রতি দেখাতেন। আজকের বিশ্বে সবচেয়ে মানব হত্যাকারী দেশ হ’ল আমেরিকা (স.স.)]






আকিজ মোটরসের ইলেকট্রিক বাইক মাত্র ৮ টাকা খরচে চলবে সারাদিন
ইসলামী ব্যাংকে ব্যাপক পরিবর্তন (৩৫ জন ডিএমডি সহ ২১৮ জন কর্মকর্তা বদলী ১৩/১৪ বছর আগের লেনদেন সমূহ যাচাই করা হবে নারী ও অমুসলিমরাও নিয়োগ পাবে)
পর্যবেক্ষণ সমূহের সার-সংক্ষেপ
আবারো ঘুষ ও দুর্নীতির দায়ে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদন্ড
৫৫ দেশের দুই হাযার রকমের মুদ্রার মওজুদ
চীনে প্রায় ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত এবং ১ মাসে প্রায় ৬০ হাযার মানুষের মৃত্যু!
পটুয়াখালীতে এক পরিবারে ৪৬ জন হাফেয!
১০ বছরের গবেষণায় কৃত্রিম হাড় তৈরি করল ইরান
হিজাবকে সরকারী ইউনিফর্মে অন্তর্ভুক্ত করল স্কটল্যান্ড
ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে ধ্বংস করতে রাশিয়ার প্রয়োজন মাত্র ৩০ মিনিট
স্বদেশ-বিদেশ
২০২১ সালের মধ্যে ভারত থেকে সকল মুসলিম ও খ্রিস্টান ধর্মালম্বী সম্পূর্ণ মুছে যাবে!
আরও
আরও
.