ভারতের পশ্চিমবঙ্গ। পূজার ভিড়ে ঠাসা রাস্তায় কয়েক ঘণ্টা রিকশা চালানোর পরে চালক মুহাম্মাদ নূর একটু বিশ্রাম নেওয়ার জন্য থেমে হঠাৎ সিটের দিকে নযর পড়তেই দেখলেন মেয়েদের একটি হাতব্যাগ। ব্যাগের চেন খুলে দেখেন প্রায় দুইতিন লাখ টাকা মূল্যের সোনার গহনা ও অন্যান্য জিনিসপত্র। বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করে অবশেষে থানায় গিয়ে মূল মালিককে ফিরিয়ে দিতে পেরেছেন তার হারানো সম্পদ। শহর-লাগোয়া বিহারের মান্নাপাড়ায় থাকেন তিনি। রিকশা চালান ইসলামপুর এলাকায়। অভাবের সংসার হ’লেও সম্পদগুলি নিয়ে তার তেমন কোন উত্তাপ নেই। বরং নির্লিপ্তভাবে বললেন, অন্যের টাকা নিয়ে আমি কী করব! গতরে খেটে যা রোজগার করব, তা দিয়েই সংসার চলে যাবে। পুলিশের সামনেই মালিক রুমকী দেবীর নিকটে ব্যাগ হস্তান্তর করেন নূর। দেখা যায়, প্রায় ৬ ভরি সোনার গয়না, মোবাইল ফোন, সব একদম ঠিকঠাক। এ ঘটনার পরে এলাকায় কার্যত ‘হিরো’ বনে গিয়েছেন নূর। ইসলামপুর থানার আইসি মুকসেদুর রহমান বলেন, ‘এখনকার দিনে এমন সৎ মানুষের খোঁজ মেলা ভার। ওকে কুর্নিশ জানাই। ব্যাগের মালিক রুমকী যাকে সামনে পাচ্ছেন তার কাছেই নূরের তারিফ করছেন। বললেন, ‘সংসারে যার এত অভাব, তিনি এত সৎ হ’তে পারেন, ভাবতেই পারছি না। কত বড় মাপের মানুষ উনি!

[জী হ্যাঁ! এটাই ইসলাম। ঈমানী শক্তিই তাকে উন্নত মানুষে পরিণত করেছে (স.স.)]






যানজট কমানোর আইডিয়া দিলেই ১৬ লাখ টাকা বৃত্তি
সামাজিক অবিচার ও অর্থের পূজাই বিশ্বব্যাপী চলমান সন্ত্রাস ও জঙ্গীবাদের জন্য দায়ী - পোপ ফ্রান্সিস
দেশে গত এক বছরে কোটিপতি বেড়েছে ১২ হাযার
সিমলাকে রাজধানী করে স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী
যুগান্তকারী রায় : সংসারজীবনে ফিরলেন ৫০ দম্পতি
গাইবান্ধায় চরের বালুতে মিলল মূল্যবান ছয় খনিজ
যুক্তরাষ্ট্রে বর্ণ সম্পর্কের অবনতি
শ্যামনগরে স্বামীহারা ১১৬০ জন নারী
রামাযানে এক টাকা লাভে পণ্য বিক্রি!
বাংলাদেশের মুগ্ধতায় অর্ধ শতাব্দী পার করলেন যে বৃটিশ নারী
একজনের রক্তদানে ২৪ লাখ মানুষের জীবন রক্ষা!
দুর্নীতি বিরোধী অভিযানে তোলপাড় চলছে দেশের রাজনীতিতে
আরও
আরও
.