বাংলা একাডেমিতে আয়োজিত ৩ দিনব্যাপী ঢাকা লিট ফেস্টে এসে দেশে ফেরার আকুতি জানিয়েছেন রোহিঙ্গা কবিরা। গত ৬ই জানুয়ারী লিট ফেস্টের বর্ধমান হাউজে উপস্থিত হয়ে ‘অলটারনেট ভয়েস’ শীর্ষক আলোচনা সভায় এমন আকুতির কথা জানান রোহিঙ্গা কবি আব্দুল্লাহ হাবীব, শাহিদা উইন ও আইলা আখতার। কবি আব্দুল্লাহ হাবীব ইংরেজীতে এবং অন্য দু’জন তাদের মাতৃভাষায় বক্তব্য দেন।

বর্তমান বিশ্বে রোহিঙ্গা সবচেয়ে বেশী নির্যাতিত জনগোষ্ঠী উল্লেখ করে আব্দুল্লাহ হাবীব বলেন, ‘আমি কবিতার মাধ্যমে আমাদের দুঃখ-কষ্ট মানুষের কাছে তুলে ধরতে চেয়েছি। আমরা আরাকানের স্বাধীনতা ফিরে পেতে চাই। তিনি বলেন, আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমি জানি সেগুলো হয়তো পূরণ হবে না। আমাদের এখন একটাই স্বপ্ন, সেটা হ’ল দেশে ফেরা। মঞ্চে স্মৃতিকাতর হয়ে তিনি তার লেখা ‘গিভ মি এ চার্জ’ শিরোনামে একটি কবিতা আবৃত্তি করেন।

সেশনের আরেক আলোচক রোহিঙ্গা কবি শাহিদা উইন বলেন, বাংলাদেশ যদিও আমাদের দেশ না, তবু আমরা এখানে অনেক সুযোগ-সুবিধা পাচ্ছি। কিন্তু আমরা আমাদের জন্মভূমিতে ফিরে যেতে চাই। আমি চাই আমার দেশে স্বাধীনভাবে চলাফেরা করতে।

রোহিঙ্গারা কবে তাদের দেশের ফিরে যাবে, আমরা রোহিঙ্গাদের জন্য কী করতে পারি এবং ঢাকায় এসে কেমন লাগছে- উপস্থিত দর্শকদের এমন প্রশ্নের জবাব দেন রোহিঙ্গা কবিরা। তাদের সবার কথার সারমর্ম হ’ল, তারা তাদের দেশে ফিরে যেতে চান। তাদের বার্তা সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে চান যে তারা জন্মভূমিতে ফিরে যেতে চান।

তারা বলেন, ‘বাংলাদেশ এবং বাংলাদেশী মানুষের কাছে আমরা আমৃত্যু কৃতজ্ঞ থাকব।






কেরাণীগঞ্জে এশিয়ার বৃহত্তম ও সর্বাধুনিক কারাগার উদ্বোধন
খুব কম সংখ্যক জঙ্গী পেয়েছি, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের : স্বরাষ্ট্রমন্ত্রী
কুরআনে বর্ণিত তীন ফলের চাষ হচ্ছে দিনাজপুরে
বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মানব হত্যাকারী প্রাণী মশা
অনুশোচনায় ভুগছে ইস্রাঈলী সেনারা
ইচ্ছাকৃত দুর্ঘটনার শাস্তি মৃত্যুদন্ড
তামার কয়েন বিক্রি দু’লক্ষাধিক ডলারে
কিডনী দিয়ে পুত্রবধুর জীবন বাঁচালেন শাশুড়ী
লাখো জিপিএ-৫ পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চরম ফল বিপর্যয়
গরু কারো মা হ’তে পারে না - গরু কারো মা হ’তে পারে না
বিনা পাসপোর্টে ৫ লাখ ভারতীয় দেশে
ব্রিটেনের ‘সেরা স্কুল’ নির্বাচিত হ’ল দু’টি ইসলামিক স্কুল
আরও
আরও
.