দেশে ১৫ লাখ ৯৩ হাযার ৭০ জন প্রতিবন্ধী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড়প্রবণ ১৯ যেলায় ৪ লাখ ৩৩ হাযার প্রতিবন্ধীকে নিবন্ধন করা হয়েছে। গত ৮ই অক্টোবর রোববার প্রতিবন্ধিতাবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের তৃতীয় সভায় এ তথ্য জানানো হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের লিঙ্গ, বয়স, পেশা ও শ্রেণীভিত্তিক উপাত্ত সংগ্রহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত ১৯ হাযার রোহিঙ্গা নারী ও শিশুকে মনোসামাজিক কাউন্সিলিং করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দিতে প্রশিক্ষকের সংখ্যা ও প্রশিক্ষণের পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন অ্যাডভোকেসি গ্রুপ অন ডিজঅ্যাবিলিটি ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্টের ফোকাল পয়েন্ট সায়মা ওয়াজেদ হোসেন। এ সময় সভায় জানানো হয়, এ পর্যন্ত ৩ হাযার ১০৫ জন কর্মকর্তা ও শিক্ষককে প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।






বিয়েতে মাকে দাওয়াত না দেওয়ায় চাকরী গেল ছেলের, চাকরী পেলেন মা
বাংলাদেশে গণপরিবহনে চলাচলের সময় ৮৪ শতাংশ নারী যৌন হয়রানির শিকার
দেশের চিংড়িশিল্পে প্রাণ ফেরাবে ভেনামি
রামের লঙ্কা জয়ের সাথে বাংলাদেশের স্বাধীনতার তুলনা!
চীনে প্রায় ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত এবং ১ মাসে প্রায় ৬০ হাযার মানুষের মৃত্যু!
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্রদের কৃতিত্ব
সরকারী কর্মচারীদের পাঁচ বছরের বেশী দায়িত্বে থাকা ঠিক নয় : ড. ইউনুস
চীনে ক্লোনের মাধ্যমে জন্মলাভ করা ‘সুপার কাউ’ এক লাখ লিটার দুধ দেবে!
রামপাল প্রকল্প বাস্তবায়িত হ’লে সুন্দরবনের পাঁচটি ঝুঁকি
সবচেয়ে উষ্ণতম দিনের নতুন রেকর্ড
বিদেশ পৃথিবীর সবচেয়ে গরীব দেশ কঙ্গো
ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে ধ্বংস করতে রাশিয়ার প্রয়োজন মাত্র ৩০ মিনিট
আরও
আরও
.