বিশ্বের বিভিন্ন দেশে যখন হত্যা, ধর্ষণ, দুর্নীতি, রাহাজানিতে সামাজিক জীবন দূর্বিষহ, জেলখানাগুলো যখন বন্দী ও কয়েদীতে উপচে পড়ছে, ঠিক তখন তার বিপরীত চিত্র ইউরোপের সবচেয়ে উদার ধর্মীয় সংস্কৃতির দেশ নেদারল্যান্ডের। ২০১৩ সালে কয়েদির অভাবে ১৯টি জেলখানা বন্ধ করে দেয় নেদারল্যান্ড সরকার এবং এর ধারাবাহিকতায় ২০১৫ সালে আরো ৫টি জেলখানা বন্ধ করতে হয়েছে সরকারকে। ফলে বেকার হয়ে পড়েছে প্রায় ২ হাযার কারাকর্মী। যাদের মাত্র ৭০০ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য জায়গায় চাকরি দেয়া সম্ভব হয়েছে। ২০০৪ সাল থেকে নেদারল্যান্ডে অপরাধীর সংখ্যা ধারাবাহিকভাবে হ্রাস পেয়ে আসছে। জেলখানা পূর্ণ করতে দেশটি সম্প্রতি নরওয়ে থেকে ২৪০ জন কয়েদীকে আমদানি করেছে।

কিন্তু এমন সাফল্যের পেছনে কী সেই কারণ, যা নেদারল্যান্ডের অপরাধমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখছে? এ বিষয়ে আলোকপাত করতে গিয়ে নেদারল্যান্ডের বিচারমন্ত্রী আর ভেন ডার সেটুর পার্লামেন্টকে জানান, কয়েদীদের সংখ্যা কমে যাওয়ার পেছনে কারণগুলোর মধ্যে অন্যতম হ’ল মাদক আইন শিথিল করা। বর্তমানে মাদকসেবীদের শাস্তি দেয়ার বদলে তাদের পুনর্বাসনে জোর দেয়া হয়েছে। অপর একটি কারণ হচ্ছে এঙ্কেল মনিটরিং ব্যবস্থা। কয়েদীদের জেলে বসিয়ে অযথা খরচ না করে তাদের পায়ে ট্রাকার লাগিয়ে সমাজে বিভিন্ন ইতিবাচক খাতে কাজে লাগানো হচ্ছে। তাতে করে সে নিজের উপার্জন নিজে করার পাশাপাশি নিজের ভুল থেকেও শিক্ষা নিতে পারছে। আরেকটি বিষয় হ’ল, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। কোন অপরাধী সাজা খেটে বের হ’লে তাকে সুস্থধারায় ফেরানোর জন্য উপযুক্ত কাজের ব্যবস্থা করা, যা কিনা খোদ যুক্তরাষ্ট্রেও নেই। ফলে মার্কিন জনগণের প্রতি ১ লক্ষে অপরাধীর সংখ্যা ৭১৬ জন, যেখানে নেদারল্যান্ডসের প্রতি লাখে অপরাধীর সংখ্যা মাত্র ৬৯ জন!

[বাংলাদেশ এখান থেকে শিক্ষা নিতে পারে। প্রয়োজন কেবল সদিচ্ছার (স.স.)]







জন্মহার কমে যাওয়ার পরিণতি : জাপানে খালি পড়ে আছে ৯০ লাখ বাড়ি
মর্মস্পর্শী ঘটনার জন্ম দিল ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া এক নবজাতক শিশুপুত্র
আল্লাহ উচ্চারণ করায় বিমান থেকে নামিয়ে দেয়া হ’ল দম্পতিকে
বাস্ত্তচ্যুত মানুষের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
রোহিঙ্গাদের জমিতে ঘাঁটি বানাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী
স্বদেশ-বিদেশ
করোনা নিয়ে দুশ্চিন্তায় জার্মানীর মন্ত্রীর আত্মহত্যা
দেশে মানুষের গড় আয়ু বেড়েছে, কমেছে জনসংখ্যা বৃদ্ধির হার
ফ্রান্সে বন্ধ করে দেয়া হচ্ছে দেড় শতাধিক মসজিদ!
বিশ্বের ঘৃণিত দেশের তালিকায় শীর্ষে চীন, আমেরিকা ও রাশিয়া
স্বদেশ-বিদেশ
গাছ থেকে সারাক্ষণ বৃষ্টি ঝরছে
আরও
আরও
.