ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশ। দোহাযারী-রামু-কক্সবাজার-ঘুনধুম রেললাইন প্রকল্প বাস্তবায়িত হ’লে এর নেটওয়ার্ক বিস্তৃত হবে ভারত থেকে বাংলাদেশ হয়ে মিয়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও কোরিয়া হয়ে ইউরোপ পর্যন্ত। তখন ট্রেনে চড়েই যাওয়া যাবে থাইল্যান্ড, সিঙ্গাপুর। ২০২২ সালের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৮ হাযার ৩৪ কোটি ৪৮ লাখ টাকা। সম্প্রতি আলোচিত দোহাযারী-রামু-কক্সবাজার-ঘুনধুম রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

পাঁচ বছর আগে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হ’লেও দাতা সংস্থা না পাওয়ায় এত দিন এ প্রকল্পটির বাস্তবায়ন আটকে ছিল। সূত্র জানায়, ১৮৯০ সালে সর্বপ্রথম এটি নির্মাণের জন্য সার্ভে করা হয়। ১৯৫৮ সালের পূর্বে চট্টগ্রাম থেকে দোহাযারী পর্যন্ত মিটার গেজ রেল লাইন স্থাপনও করা হয়। কিন্তু ১৯৪১-৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে পরিকল্পনা ভন্ডুল হয়ে যায়। এরপর আরো একাধিকবার উদ্যোগ নেওয়ার পরও বিভিন্ন কারণে তা বাস্তবায়িত হয়নি।






বন্য প্রাণী পারাপারে উড়ালসেতু!
৬টি হ্যারিকেনসহ ১৯টি ঝড় আটলান্টিকে
স্পেনের পর জার্মানী ও নেদারল্যান্ডসের মসজিদে মসজিদে আযান!
চীনের মুসলমানদের উপর যেভাবে অত্যাচারের স্টীম রোলার চলছে
রাস্তায় গরু ছেড়ে দেওয়ায় মালিকের কারাদন্ড ভারতে
যুক্তরাজ্যে মুসলিম স্বাস্থ্যকর্মীদের জন্য ‘পিপিই হিজাব’
স্বদেশ-বিদেশ
মার্কিন নাগরিকের আইফোন ফিরিয়ে দিল গরীব রিকশাচালক
ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে ধ্বংস করতে রাশিয়ার প্রয়োজন মাত্র ৩০ মিনিট
বাংলাদেশে প্রথম টেস্টটিউব পদ্ধতিতে দু’টি বকনা বাছুরের জন্ম
মাদক মামলায় হাইকোর্টের যুগান্তকারী রায়
স্বাস্থ্যসেবায় মুসলিম বিশ্বে সেরা কাতার (বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের চেয়েও এগিয়ে)
আরও
আরও
.