সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন কোন দেশের নাগরিকেরা কত বই পড়েন, বই পড়ায় কত সময় যায়, তা নিয়ে একটি জরিপ করে। পাঠকের ওপর চালানো সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের জরিপে উঠে এসেছে নানা তথ্য। বিশ্বের ১০২টি দেশে এ জরিপ চালানো হয়। দেশগুলোর পাঠকদের মধ্যে সর্বাধিক বই পড়েন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। বছরে গড়ে ১৭টি বই পড়েন তারা। বই পড়ে শেষ করার ক্ষেত্রে তাদের পরেই ভারতীয়রা। বছরে গড়ে ১৬টি বই পড়েন ভারতের নাগরিকেরা। আমেরিকানরা বছরে বইয়ের পেছনে ব্যয় করেন ৩৫৭ ঘণ্টা, ভারতীয়রা ৩৫২ ঘণ্টা। বাংলাদেশও আছে এই তালিকায়, তবে তা ৯৭তম অবস্থানে।

ই-বুক বা অডিও বুকের জনপ্রিয়তা দিন দিন বাড়লেই যুক্তরাষ্ট্র ও ভারতীয় পাঠকেরা এখনো কাগজের বইয়ের ডুবে থাকেন। কাগজের বইয়ের আবেদন তাঁদের কাছে একটুকু কমেনি। প্রযুক্তির এ সময়ে তাঁরা হাতে বই নিয়ে আনন্দে মাতেন। এরপরে আছে যথাক্রমে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালী, কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, স্পেন ও নেদারল্যান্ডস।

জরিপ অনুযায়ী বই পড়ার ক্ষেত্রে বাংলাদেশ আছে ৯৭তম অবস্থানে। একজন বাংলাদেশী বছরে গড়ে বই পড়েন মাত্র তিনটি। বই পড়ায় বছরে আমাদের পাঠকের সময় কাটে মাত্র ৬২ ঘণ্টা। বাংলাদেশের পরই ৯৮তম স্থানে আছে আরব আমিরাত। তারপর আছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সঊদী আরব। দেশটির নাগরিকেরা বছরে বই পড়তে সময় ব্যয় করে মাত্র ৬০ ঘণ্টা।







করোনায় বাংলাদেশসহ ৫৭ দেশের ৬৫ শতাংশ মানুষ বেকার : গ্যালাপ
দেশের ৮০ শতাংশ তরুণ ভোটারের অপসন্দ রাজনীতি
অবশেষে মসজিদ নির্মিত হ’ল ইউরোপের মসজিদবিহীন শহর এথেন্সে
বন্যায় ৭৪ জনের প্রাণহানি, সাড়ে ৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ৬ হাযার কি.মি. সড়ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত
সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ তুলে দেয়া হবে - -ড. আব্দুর রাজ্জাক
পুলিশ ও জনপ্রতিনিধি ছাড়া মাদক ব্যবসা চলে না - -ডিএমপি কমিশনার
বৃদ্ধ পিতা-মাতা অবশেষে অন্যের ঘরের চালের নীচে
পটুয়াখালীতে এক পরিবারে ৪৬ জন হাফেয!
ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ, অর্থনীতিবিদ আকবর আলী খান এবং জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যু
সূদখোররা বেপরোয়া : গ্রহীতাদের মরণদশা
হৃদরোগীদের ভরসার জায়গা সরকারী হাসপাতাল হাইপার অ্যাকিউট স্ট্রোক কেয়ার সেন্টার
রোহিঙ্গা হত্যাযজ্ঞে অংশগ্রহণকারী মিয়ানমারের চার সেনার স্বীকারোক্তি : যাকে দেখবে, গুলি করবে
আরও
আরও
.