বয়সের গন্ডি পেরিয়েছে ১০০-এর কোটা। বার্ধক্যের ভারে ন্যুব্জ দেহাবয়ব। কিন্তু মনের যোর আকাশচুম্বী। হজ্জ করার স্বপ্ন দেখছেন সেই শৈশব থেকে। ভারতের পাঞ্জাব প্রদেশের ১০১ বছর বয়সী এই বৃদ্ধা হজ্জের উদ্দেশ্যে ইতিমধ্যে সঊদী আরবে পৌঁছেছেন। এমন বয়সেও অদম্য মানসিক শক্তির অধিকারী এ মহীয়সীর নাম আত্তার বিবি হুসাইন বামার। এবছর হজ্জ করার উদ্দেশ্যে সারাবিশ্ব থেকে যেসব নারী এসেছেন, তাদের মধ্যে তিনি সর্বাধিক বয়সী বলে জানা গেছে।

হজ্জ পালনে তার সাথে এসেছেন তার ৬০ ও ৫৮ বছর বয়সী দুই ছেলে ও মেয়ে। হজ্জের জন্য সঊদী আরব পৌঁছানোর পর তিনি আনন্দে আপ্লুত হন এবং দীর্ঘ অপেক্ষার পর এই স্বপ্ন পূরণে বিস্ময় ও আবেগ প্রকাশ করেন। বর্তমানে তিনি হজ্জের জন্য সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তবে হজ্জের সময় সর্বদা তাঁর অবস্থা পর্যবেক্ষণে রাখবেন ভারতীয় হজ্জ অফিসের কর্মকর্তারা।






জাতীয় আযান প্রতিযোগিতায় রাজশাহীর নাদীম মাহমূদের সাফল্য
বিদ্যুৎ খাতে আদানির সাথে চুক্তি : ২৫ বছরে ১২ লাখ কোটি টাকা লুটপাটের বন্দোবস্ত
জাপানে জনসংখ্যা কমে যাচ্ছে উদ্বেগজনক হারে
স্বদেশ-বিদেশ
রাসূলুল্লাহ (ছা.)-এর ব্যঙ্গচিত্র অঙ্কনকারী সুইডিশ কার্টুনিস্ট-এর আগুনে পুড়ে মৃত্যু
কালো টাকায় ভাসছে ৩৬ শতাংশ শীর্ষস্থানীয় মার্কিন থিংক ট্যাংক
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু
অনলাইনে ঋণ প্রদানের সর্বনাশা ফাঁদ!
মর্মস্পর্শী ঘটনার জন্ম দিল ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া এক নবজাতক শিশুপুত্র
স্বদেশ-বিদেশ
হেফাজতে ইসলামের নতুন আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী
বঙ্গোপসাগরের সম্ভাব্য মওজূদ গ্যাস দিয়ে ১০০ বছরের চাহিদা মেটানো যাবে
আরও
আরও
.