দেশে গত কয়েক বছর ধরে বিবাহ বিচ্ছেদের হার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুফারিশ করেছে তারা। গত ২২ শে মে স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এ ব্যাপারে কমিটির সভাপতি মেহের আফরোয বলেন, বিবাহ বিচ্ছেদ কমিয়ে আনতে কাউন্সিলিংসহ প্রয়োজনীয় পদক্ষেপের সুফারিশ করেছে কমিটি। বিশেষ করে কর্মজীবী নারীদের জন্য পরিবার গঠনের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেয়া যায় তার ওপর জোর দেওয়া হয়েছে।

বৈঠক সূত্র জানিয়েছে, সদ্যবিবাহিত দম্পতিদের প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করতে গিয়ে সংরক্ষিত আসনের এমপি লুৎফুন নেসা খান বিচ্ছেদের বিষয়টি উত্থাপন করেন। তিনি বিবাহ বিচ্ছেদের জন্য মাদক, পরকীয়া ও আকাশ সংস্কৃতির বর্তমান পরিস্থিতিকে দায়ী করেন। সোশ্যাল মিডিয়া ফেসবুক ও টিকটকের কারণে সামাজিক অস্থিরতা সৃষ্টি হয় বলে মন্তব্য করেন এবং একই কারণে পরকীয়া বেড়ে গেছে বলেও মন্তব্য করেন এই এমপি। 

লুৎফুন নেসা বলেন, ‘এখন দেখা যায় ঘণ্টার পর ঘণ্টা মানুষ সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করে। স্বামী-স্ত্রী নিজেরা নিজেদের সময় না দিয়ে অন্য নারী বা পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়ে। এভাবে পরকীয়ায় জড়িয়ে পড়ে এক সময় সংসার ভেঙে যায়।






মোহরানা হিসাবে বই নিয়ে প্রশংসা কুড়াল ভারতীয় মুসলিম তরুণী
ঢাকা লিট ফেস্টে ৩ রোহিঙ্গা কবির দেশে ফেরার আকুতি
সংসদ অধিবেশন নিয়ে টিআইবির রিপোর্ট : প্রশংসার খরচ শতকোটি টাকা
এক পরিবারে ৭৯ হাফেয দ্বীনের আলো ছড়াচ্ছেন
গাদ্দাফী ছিলেন আফ্রিকার ত্রাতা
হজ্জ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ
রোহিঙ্গাদের জমিতে ঘাঁটি বানাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী
মুগ্ধতা ছড়াচ্ছে বদলে যাওয়া বাঁশবাড়ি কলোনি
রোহিঙ্গাদের গ্রামগুলো মানচিত্র থেকেও মুছে ফেলছে মিয়ানমার
পলিথিনের বিকল্প হ’তে পারে পাটের পলিমার
কুমিল্লায় চাষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামী মরিচ চারাপিতা, ১ কেজির দাম ২৮ লাখ টাকা!
স্বদেশ-বিদেশ
আরও
আরও
.