ধোপাখোলা, যশোর ২০শে জুন বৃহষ্পতিবার : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন ধোপাখোলা কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ধোপাখোলা এলাকার উদ্যোগে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব ডা. মঈনুদ্দীন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক আব্দুল আলীম, ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ তরীকুল ইসলাম ও প্রচার সম্পাদক আহমাদ হোসাইন প্রমুখ।

মহিষখোচা, আদিতমারী, লামলমণিরহাট ২১শে জুন শুক্রবার : অদ্য সকাল ১০-টায় মহিষখোচা আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ লামলমণিরহাট যেলার উদ্যোগে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি শিহাবুদ্দীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর। উল্লেখ্য, যুবসমাবেশে উপস্থিত দায়িত্বশীলদের মধ্যে সংগঠন বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অধিক নম্বর প্রাপ্ত ১০ জনকে পুরস্কৃত করা হয়।

মহারাজপুর, গুরুদাসপুর, নাটোর ৫ই জুলাই শুক্রবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় মহারাজপুর (বৃ-গরিলা) আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নাটোর যেলার উদ্যোগে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর। উল্লেখ্য, কেন্দ্রীয় মেহমানবৃন্দ এবং যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলবৃন্দের মাধ্যমে পাশ্ববর্তী ৭টি জুম‘আ মসজিদে খুৎবা প্রদান করা হয়।






মৃত্যু সংবাদ
প্রখ্যাত সালাফী বিদ্বান শায়খ আব্দুর রহমান আব্দুল খালেক-এর মৃত্যু
গ্রন্থপাঠ প্রতিযোগিতা (মারকায সংবাদ)
কেন্দ্রীয় শিক্ষা সফর ২০২৪ (পতেঙ্গা ও মীরসরাই, চট্টগ্রাম)
অন্ধকার থেকে আলোর পথে বেরিয়ে আসুন! (যেলা সম্মেলন : কুমিল্লা)

যেলা সম্মেলন : রাজশাহী-পূর্ব

হিংসা-অহংকার পরিত্যাগ করে আখেরাতের পাথেয় সঞ্চয় করুন! - -আমীরে জামা‘আত
মহিলা সমাবেশ
মৃত্যু সংবাদ
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
রাসূল (ছাঃ) কেবল ধর্মীয় ক্ষেত্রে নন, সর্বক্ষেত্রেই বিশ্ব মানবতার আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সুধী সমাবেশ
মাওলানা ইসহাক ভাট্টির মৃত্যু
আরও
আরও
.