বধিয়া আসেমা সানাইয়া, রিয়াদ, সঊদী আরব ৪ঠা মে শুক্রবার : অদ্য বাদ মাগরিব রিয়াদের বধিয়া আসেমা সানাইয়া এলাকা ‘আন্দোলন’-এর উদ্যোগে স্থানীয় একটি হোটেলে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। দুই পর্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমার ১ম পর্বে সভাপতিত্ব করেন শাখা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আতাউল হক। ২য় পর্বে সভাপতি ছিলেন সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মুশফিকুর রহমান। বক্তব্য পেশ করেন জনাব মনীর হোসাইন, মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, জনাব আলমগীর হোসাইন, আব্দুল্লাহ আল-ফারূক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নাসিরুল ইসলাম ও আলমগীর হোসাইন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন আবুল হাসান ও আতাউল হক। উক্ত ইজতেমায় শতাধিক কর্মী ও সুধী উপস্থিত ছিলেন।

নতুন সানাইয়া, রিয়াদ, সঊদী আরব ১০ই মে বৃহস্পতিবার : অদ্য বাদ এশা রিয়াদের নতুন সানাইয়া এলাকায় ‘আহলেহাদীছ আন্দোলন’ নতুন সানাইয়া-গ শাখার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মীর হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় রামাযানে করণীয় ও যাকাত-ফিৎরা আদায়ের পদ্ধতি বিষয়ে বক্তব্য পেশ করেন সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাই। অনুষ্ঠান পরিচালনা করেন নতুন সানাইয়া-গ শাখার সাধারণ সম্পাদক জনাব রহমাতুল্লাহ। কুরআন তেলাওয়াত করেন মুহাম্মাদ ইউসুফ। উক্ত অনুষ্ঠানে নতুন সানাইয়া ক, খ ও গ শাখার দায়িত্বশীল, কর্মী, সমর্থক ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।






যুবসংঘ
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (গত সংখ্যার পর)
সোনামণি
উপযেলা ও এলাকা সম্মেলন
অগ্রসর কর্মী ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ ২০২১
ইসলামী সম্মেলন
ইসলামী সম্মেলন; হাজীগঞ্জ, চাঁদপুর
নারী বিষয়ক সংস্কার কমিশন বিলুপ্তির দাবীতে ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
কেন্দ্রীয় নেতৃবৃন্দের আরব আমীরাত ও সঊদী আরব সফর
প্রখ্যাত সালাফী বিদ্বান শায়খ আব্দুর রহমান আব্দুল খালেক-এর মৃত্যু
যুবসংঘ যুবসমাবেশ (চাঁদপুর, বিরামপুর, দিনাজপুর-পূর্ব; সাতক্ষীরা; বগুড়া; নীলফামারী-পশ্চিম; রাজশাহী-পশ্চিম)
রাজশাহী বিশ্ববিদ্যালয় কলা অনুষদ আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে হাদীছ ফাউন্ডেশনের চার গবেষকের প্রবন্ধ উপস্থাপন
আরও
আরও
.