‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বরগুনা যেলার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ক্বারী মুহাম্মাদ ছগীরুল আলম (৬০) গত ৩০শে আগস্ট রোজ বুধবার দুপুর পৌনে ১-টায় প্রচন্ড বুক ব্যথায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গুলিস্তানে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ কন্যাসহ বহু সাংগঠনিক সাথী ও আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন সকাল ৯-টায় তার শ্বশুর বাড়ী সদর থানাধীন চরগাছিয়ায় তার ১ম জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন হেউলিবুনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মনোয়ার হোসাইন। অতঃপর বেলা ১১-টায় তার বাসস্থান আমতলী থানাধীন বড় আমখোলায় ২য় জানাযা অনুষ্ঠিত হয়। এখানে ইমামতি করেন স্থানীয় হাফেযিয়া মাদ্রাসার শিক্ষক হাফেয ইমরান হোসাইন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুহাম্মাদ যাকির মোল্লা, ‘আন্দোলন’-এর কর্মী মাওলানা মাহবূবুর রহমান, মুহাম্মাদ আল-আমীন, দেলাওয়ার হোসাইন, মুহাম্মাদ মুক্বীমসহ বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।







উপযেলা সম্মেলন (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
মসজিদ উদ্বোধন (রাজবাড়ী থানাধীন রেলগেইট বাজার সূর্যনগর বাইতুল হিকমাহ আহলেহাদীছ জামে মসজিদ)
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
যুলুম বন্ধ করুন, দেশে শান্তি ফিরিয়ে আনুন! (প্রেস বিজ্ঞপ্তি)
মজলিসে আমেলার ভার্চুয়াল বৈঠক - .
তাবলীগী ইজতেমা ২০১৬ সম্পন্ন -  
মাসিক তাবলীগী ইজতেমা
সুধী সমাবেশ ও আলোচনা সভা
‘তারুণ্যের আত্মপাঠ ও ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক এক সেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী মুহাম্মাদ (ছাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর বিরুদ্ধে (মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ)
প্রবাসী সংবাদ
যুবসংঘ (কর্মী প্রশিক্ষণ)
আরও
আরও
.