দিনাজপুর ২১শে জুন শুক্রবার : অদ্য সকাল ১০-টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলার যৌথ উদ্যোগে সন্ত্রাস, মাদকতা ও জঙ্গীবাদের বিরুদ্ধে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুহাম্মাদ আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ রবীউল ইসলাম।

পুরন্দরপুর, মুজীবনগর, মেহেরপুর ২৮শে জুন শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার মুজীবনগর থানাধীন পুরন্দরপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মুজীবনগর উপযেলার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম।






হাদীছ ফাউন্ডেশন লাইব্রেরী ও পাঠাগার উদ্বোধন
আলোচনা সভা ও প্রশিক্ষণ
করোনায় মানবিক সহযোগিতা বিতরণ
সিরাজগঞ্জের পুলিশ সুপারের সাথে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদকের মতবিনিময়
সুধী সমাবেশ
সুধী সমাবেশ; সোনামণি সংবাদ যেলা কমিটি গঠন
আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলন
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি (আহমাদ আব্দুল্লাহ ছাকিব-এর পিএইচ.ডি. ডিগ্রী লাভ)
‘মাওলানা আহমাদ আলী স্মৃতি পাঠাগার’ উদ্বোধন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
উপযেলা ও এলাকা সম্মেলন
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ
অহি-র জ্ঞান ভিত্তিক আলোকিত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিন! (হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.