আল-খাফজী, সঊদী আরব ২৬শে জুন সোমবার : অদ্য বাদ আছর থেকে আল-খাফজীর বালাদিয়া ক্যাম্প মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সঊদী আরবের আল-খাফজী শাখার উদ্যোগে ঈদ পরবর্তী এক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শাখা ‘আন্দোলন’-এর সভাপতি তোফায্যল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন শাখা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক দেলোয়ার হোসাইন ও আল-খাফজী ইসলামিক সেন্টারের দাঈ শায়খ মুরর্শেদুল আলম মাদানী। উল্লেখ্য, ৩টি গ্রুপে পরীক্ষা গ্রহণ করা হয়। এতে বিজয়ীরা হ’লেন ১ম গ্রুপে যথাক্রমে মুহাম্মাদ মেহেদী হাসান, মুহাম্মাদ আমানুল্লাহ ও মুনীর হোসাইন পলাশ, ২য় গ্রুপে যহীর, হাসান ও ইমরান এবং ৩য় গ্রুপে বেলাল, রাজু ও মোবারকুল্লাহ। অনুষ্ঠানে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন শাখা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ রফীক ও সাংগঠনিক সম্পাদক হাফেয হারূণ।







পবিত্র কুরআন ও ছহীহ হাদীছই অভ্রান্ত সত্যের একমাত্র মানদন্ড (যেলা সম্মেলন ২০২৩ : নীলফামারী-পশ্চিম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
সুধী সমাবেশ ও আলোচনা সভা
সংগঠন সংবাদ
ম্যুরালের নামে মূর্তি স্থাপন বন্ধ করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মারকায সংবাদ (বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত রাজশাহী বিভাগীয় পর্যায়ের ক্বিরাআত প্রতিযোগিতায় মারকাযের ছাত্রের কৃতিত্ব)
আহলেহাদীছ পেশাজীবী ফোরাম
বৃ-কুষ্টিয়া দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন
হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (মারকায সংবাদ)
সোনামণি
৩৫তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৫ সম্পন্ন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আরও
আরও
.