জয়পুরহাট ১৭ই জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জয়পুরহাট যেলার উদ্যোগে যেলা শহরের রামদেব বাজলা সরকারী উচ্চবিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রদত্ত প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব জনগণের প্রতি উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, আল্লাহর দাসত্বের জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। তাই মানুষ তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে যত বেশী সতেচন হবে তত বেশী দুনিয়া ও আখেরাতে সফলকাম হবে। সে নিজের ইচ্ছায় দুনিয়াতে আসেনি এবং নিজের ইচ্ছায় বিদায়ও হবে না। তার জীবনের সফরসূচী শেষ হ’লে তাকে আল্লাহর নিকট ফিরে যেতে হবে। এ দুনিয়াতে কেউ তাকে ধরে রাখতে পারবেনা। তাই বিচক্ষণ মানুষের উচিৎ হবে মৃত্যুর পূর্বেই পরকালীন পাথেয় অধিকহারে সঞ্চয় করা।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুছ ছবূরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌরসভার মেয়র মুস্তাফীযুর রহমান মুশতাক। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম ও শিক্ষক ড. শিহাবুদ্দীন আহমাদ এবং যেলা ‘সোনামণি’র পরিচালক ফিরোয হোসাইন প্রমুখ। সম্মেলনে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি নাজমুল হক।

আল-‘আওন : সম্মেলন স্থলের পার্শ্বে স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা ‘আল-‘আওন’-এর ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এতে ৩০ জনের ব্লাড গ্রুপিং করা হয় এবং ১০ জন রক্তদাতা সদস্য (ডোনর) তালিকাভুক্ত করা হয়।







আল-হেরা শিল্পীগোষ্ঠী
আন্দোলন (এলাকা ও উপযেলা কমিটি গঠন)
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় মারকাযের ছাত্রদের কৃতিত্ব
যেলা সম্মেলন : গাযীপুর-দক্ষিণ; জয়পুরহাট
৪র্থ বার্ষিক কেন্দ্রীয় অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
মসজিদ উদ্বোধন
হিফয সমাপনী অনুষ্ঠান ২০২৫ (মারকায সংবাদ)
সীরাত সেমিনার ও সীরাত কোর্স ২য় ব্যাচের পুরস্কার বিতরণী (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
যেলা সম্মেলন : সাতক্ষীরা (হে মানুষ! তোমাকে তোমার সৃষ্টিকর্তা আল্লাহর নিকট ফিরে যেতে হবে )
আলোচনা সভা ও ইফতার মাহফিল
মসজিদ উদ্বোধন
আরও
আরও
.