রিয়াদ, সঊদী আরব ৩০শে ডিসেম্বর’১৬ শুক্রবার : অদ্য রাত ৮-টায় রিয়াদের ওল্ড ইন্ডাষ্ট্রিয়াল এরিয়ায় অবস্থিত ইসলামিক সেন্টার মিলনায়তনে মাসিক আত-তাহরীক পাঠক ফোরাম, রিয়াদ শাখার উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। পাঠক ফোরাম, রিয়াদ শাখার সভাপতি মুহাম্মাদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ‘আল-ঈমান বিল্লাহ’ (আল্লাহর প্রতি ঈমান) বিষয়ে প্রবন্ধ পাঠ করেন সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি ও আল-খাবরা (আল-ক্বাছীম) ইসলামিক সেন্টারের দাঈ মুহাম্মাদ আখতার মাদানী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক ও রিয়াদস্থ আযীযিয়া ইসলামিক সেন্টারের দাঈ আবদুল বারী। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মাসিক আত-তাহরীক পাঠক ফোরাম, রিয়াদ শাখার সহ-সভাপতি ও রিয়াদস্থ আল-ইয়ামামাহ বিশ্ববিদ্যালয়ের লেকচারার মুহাম্মাদ জুনায়েদ মুনীর। সেমিনারে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট আলেম, চিকিৎসক, প্রকৌশলী, ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় ১৫০ জন সুধী উপস্থিত ছিলেন।






আল-‘আওন (কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন)
উপযেলা সম্মেলন, কলারোয়া, সাতক্ষীরা (সমাজ পরিবর্তনে জামা‘আতবদ্ধ হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
দাওরায়ে হাদীছের শিক্ষা সমাপনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
আল-‘আওন
‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
গাযার নির্যাতিত মুসলমানদের জন্য ত্রাণ প্রেরণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মহিলা সমাবেশ
মারকায সংবাদ (নাহু ও ছরফ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী)
আমীরে জামা‘আতের নেতৃত্বে (সুন্দরবনে ঐতিহাসিক শিক্ষা সফর)
স্বদেশ-বিদেশ
নির্যাতিত রোহিঙ্গাদের জন্য পৃথক ‘আরাকান রাষ্ট্র’ ঘোষণা করুন! - -মুহতারাম আমীরে জামা‘আত
আলোচনা সভা ও প্রশিক্ষণ
আরও
আরও
.