নওহাটা, পবা, রাজশাহী ৫ই সেপ্টেম্বর, শনিবার : অদ্য সকাল ১০-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ পবা উপযেলার উদ্যোগে নওহাটা বাজার কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে দিনব্যাপী এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় নামোপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুবকর ছিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী-পশ্চিম যেলা ‘আন্দোলন’-এর সাহিত্য ও পাঠাগার সম্পাদক এবং উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শামসুল হুদা বিন আব্দুল্লাহ, যেলা প্রশিক্ষণ সম্পাদক গোলাম মুর্তাযা, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুস্তাকীম আহমাদ প্রমুখ। প্রশিক্ষণে উপযেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক কর্মী অংশগ্রহণ করে।






সংগঠন সংবাদ
অহি-র জ্ঞান ভিত্তিক আলোকিত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিন! (হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
‘বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস’-এর সাবেক সভাপতি ড. মুহাম্মাদ ইলিয়াস আলীর মৃত্যু
প্রশিক্ষণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সোনামণিদের পাতা
মৃত্যু সংবাদ
সোনামণি (১৭ই ডিসেম্বর’২৪ মঙ্গলবার, কালদিয়া, বাগেরহাট )
ইসলামী সম্মেলন (জঙ্গীবাদ ও চরমপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হৌন)
আত-তাহরীক পাঠক ফোরামের কমিটি গঠন
কেন্দ্রীয় প্রশিক্ষণ ২০১৫
সংগঠন সংবাদ
আপোষহীন সংগ্রামী আন্দোলনের সাথী হয়ে কাজ করুন! (যেলা সম্মেলন : পাবনা ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.