বাগেরহাট ২৫শে জানুয়ারী বুধবার : অদ্য বাদ যোহর বাগেরহাট সদর থানাধীন আল-মারকাযুল ইসলামী কালদিয়া জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বাগেরহাট যেলার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি সরদার আশরাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোক্তাদির, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুররুল হুদা ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক আব্দুল হামীদ প্রমুখ। একই দিন বাদ এশা যেলা ‘আন্দোলন’-এর দায়িত্বশীলদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সকলকে আরো দায়িত্ব সচেতনতার সাথে কাজ করার আহবান জানানো হয়।

সোহাগদল, পিরোজপুর ২৬শে জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ আছর পিরোজপুর যেলার স্বরূপকাঠি থানাধীন সোহাগদল আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পিরোজপুর যেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক আব্দুল হামীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুররুল হুদা প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা রেযাউল করীম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শহীদুল আলম বাহাদুর, প্রচার সম্পাদক মাহবূব আলম ও কাউখালী থানার দায়িত্বশীল দেলাওয়ার হোসাইন প্রমুখ।

উযীরপুর, বরিশাল ২৭শে জানুয়ারী শুক্রবার : অদ্য সকাল ১০-টায় বরিশাল যেলার উযীরপুর থানাধীন দক্ষিণ মাদারসী আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বরিশাল-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ইবরাহীম কাওছার সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুররুল হুদা ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক আব্দুল হামীদ প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক জনাব মুস্তাফীযুর রহমান।






মহিলা সংস্থা (দায়িত্বশীল প্রশিক্ষণ ও সুধী সমাবেশ)
আবু তাহের মাস্টার ও মুহাম্মাদ মাহফূযুর রহমান (মৃত্যু সংবাদ)
হাফেয ছাত্রদের সংবর্ধনা ও বার্ষিক সম্মেলন (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
ক্যাম্পিং ও ব্লাড গ্রুপিং
আন্দোলন সুধী সমাবেশ
মৃত্যু সংবাদ
আল্লাহভীরুতার সাথে ঐক্যবদ্ধ হৌন! - -আমীরে জামা‘আত
রোহিঙ্গা আলেম-ওলামার সমন্বয়ে রোহিঙ্গা ক্যাম্পে ইসলামী আক্বীদা বিষয়ক সেমিনার
সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে অনুষ্ঠিত সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন সমূহ (গত সংখ্যার পর)
কেন্দ্রীয় শিক্ষা সফর ২০২৪ (পতেঙ্গা ও মীরসরাই, চট্টগ্রাম)
মারকায সংবাদ (দাখিল পরীক্ষার ফলাফল)
ছিটমহলের শীতার্ত মানুষের পাশে আমীরে জামা‘আত - -মুহতারাম আমীরে জামা‘আত
আরও
আরও
.