ঝিনাইদহ ৩০ শে সেপ্টেম্বর বুধবার : অদ্য বাদ মাগরিব যেলার চোরকোল পশ্চিম পাড়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র যৌথ উদ্যোগে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার ইয়াকূব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ রবীউল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ মিলন আখতার। উল্লেখ্য যে, চার শতাধিক কর্মী ও সুধীর উপস্থিতিতে রাত ১১-টা পর্যন্ত সুষ্ঠুভাবে ইজতেমার কার্যক্রম অব্যাহত থাকে।

রাজশাহী, ১০ই অক্টোবর শনিবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী মহানগরীর উদ্যোগে নগরীর বহরমপুর আহলেহাদীছ জামে মসজিদে নিয়মিত মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। বহরমপুর শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় প্রধান অতিথির ভাষণে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন আশূরায়ে মুহাররামের ইতিহাস তুলে ধরেন এবং এ দিনে যাবতীয় শিরক ও বিদ‘আতী কর্ম পরিহার করে স্রেফ নাজাতে  মূসার শুকরিয়া স্বরূপ দু’টি নফল ছিয়াম পালনের জন্য সকলের প্রতি আহবান জানান। যা বিগত এক বছরের ছগীরা গুনাহের কাফফারা হবে। মহানগরী ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ নাজিমুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত এই ইজতেমায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অত্র মসজিদের সাবেক খতীব ড. আব্দুর রহমান মুহসেনী। রাজশাহী মহানগর ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক মুবীনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মহানগর ‘আন্দোলন’-এর উদ্যোগে উপস্থিত সকলের মধ্যে আমীরে জামা‘আতের লেখা ‘আশূরায়ে মুহাররম ও আমাদের করণীয়’ বইটি বিতরণ করা হয়। উল্লেখ্য, ইজতেমায় মসজিদের দোতলায় মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা ছিল।






প্রবাসী সংবাদ (সিঙ্গাপুরে ১২ তাকবীরে ঈদের ছালাত)
ইসলামী সম্মেলন (কুলাউড়া, মৌলভীবাজার)
‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা সহকারী নূরুল ইসলাম-এর পিএইচ.ডি. ডিগ্রী লাভ
আল-হেরা শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটি গঠন
মাসিক ইজতেমা
সংস্কৃতি চর্চা নয় বরং বিশ্বাসগত ভ্রান্তি দূর করার মাধ্যমেই জঙ্গীবাদ নির্মূল করা সম্ভব - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সোনামণি
সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন, র‌্যালী, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত
(৫) মাওলানা আব্দুল্লাহ মাদানী ঝান্ডানগরীর মৃত্যু :
আল-‘আওন
যেলা সম্মেলন \ ময়মনসিংহ (সার্বিক জীবনে আল্লাহর ইবাদতে ব্রতী হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
সুধী সমাবেশ
আরও
আরও
.