‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলার সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মাদ হেলালুদ্দীন (৭৫) গত ১১ই মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯-টায় তাবলীগী ইজতেমায় রাজশাহী এসে হার্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্ল­­া-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ৩ কন্যাসহ বহু সাংগঠনিক সাথী, ছাত্র, গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান। তিনি রংপুর বেগম রোকেয়া সরকারী মহিলা কলেজের সাবেক প্রিন্সিপ্যাল ছিলেন। ঐদিন বাদ জুম‘আ ইজতেমার মূল প্যান্ডেলে তার জানাযার ছালাতে ইমামতি করেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।

জানাযায় ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ‘সোনামণি’ ও ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিভিন্ন যেলা থেকে আগত লাখো মুছল্লী অংশগ্রহণ করেন এবং তার জন্য খালেছ অন্তরে দো‘আ করেন। অতঃপর তার লাশ এ্যাম্বুলেন্স যোগে রংপুর শহরে নিয়ে যাওয়া হয়। ঐদিনই রাত্রি ১০ ঘটিকায় রংপুর শহরের কৈলাশ রঞ্জন উচ্চবিদ্যালয় ময়দানে তার দ্বিতীয় জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন শহরের সেন্ট্রাল রোডস্থ সালাফিইয়াহ জামে মসজিদের খতীব মাওলানা শামসুল হক সালাফী। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোকছেদুর রহমান, সাধারণ পরিষদ সদস্য মুমিনুল ইসলাম, সাবেক প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মাদ শাহজাহানের পুত্র ও হারাগাছ ক্লিনিকের স্বত্তাধিকারী ডা. এ. কে. এম মুনীরুয্যামান সহ বহু মুছল্লী অংশগ্রহণ করেন। জানাযা শেষে তাকে শহরের বাহার কাছনা আহলেহাদীছ কবরস্থানে দাফন করা হয়।






হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড (শিক্ষক প্রশিক্ষণ)
মহিলা সমাবেশ
মোটিভেশনাল প্রোগ্রাম (মারকায সংবাদ)
বন্যার্তদের পাশে আমীরে জামা‘আত (২২, ২৭ ও ২৯শে আগষ্ট’১৭ মঙ্গল, রবি ও মঙ্গলবার)
সুশৃঙ্খল ও জামা‘আতবদ্ধভাবে আল্লাহর পথে কাজ করুন! (যেলা সম্মেলন : খুলনা ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দায়িত্বশীল প্রশিক্ষণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সংগঠন সংবাদ
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
নির্যাতিত রোহিঙ্গাদের জন্য পৃথক ‘আরাকান রাষ্ট্র’ ঘোষণা করুন! - -মুহতারাম আমীরে জামা‘আত
‘আহলেহাদীছ আন্দোলন’ মানুষকে শাশ্বত সত্যের পথ দেখায় (যেলা সম্মেলন : কুমিল্লা ২০২২)
প্রশিক্ষণ
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (যেলা দায়িত্বশীল প্রশিক্ষণ)
আরও
আরও
.