‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঝিনাইদহ যেলার সাবেক অর্থ সম্পাদক মুহাম্মাদ মফীযুদ্দীন (৭৫) যেলার সদর থানাধীন ডাকবাংলা মাগুরা পাড়াস্থ নিজ বাড়ীতে গত ৬ই মার্চ’১৭ সোমবার দিবাগত রাত ২-টায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি শুধুমাত্র স্ত্রী ও অন্যান্য আত্মীয়-স্বজন রেখে যান। পর দিন বেলা ১১-টায় ডাকাবাংলা আহলেহাদীছ জামে মসজিদে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ রবীউল ইসলাম। অতঃপর ডাকবাংলা মাগুরা পাড়াস্থ সামাজিক কবরস্থানে তাকে দফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। মুহতারাম আমীরে জামা‘আত তাঁর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত হন এবং তাঁর রূহের মাগফেরাতের জন্য প্রাণখোলা দো‘আ করেন।

[আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]







সুধী সমাবেশ
মহিলা সমাবেশ (আহলেহাদীছ মহিলা সংস্থা)
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ (প্রশিক্ষণ, সুধী সমাবেশ, মাসিক ইজতেমা, শীতবস্ত্র বিতরণ, মহিলা সমাবেশ, সোনামণি)
আলোচনা সভা (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
‘আশূরায়ে মুহাররম : ইতিহাস ও শিক্ষা’ শীর্ষক সেমিনার (হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ)
মারকায সংবাদ
তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও
আন্দোলন
সোনামণি
আহমাদ আব্দুল্লাহ ছাকিবের এম.এস (হাদীছ) ডিগ্রি অর্জন
সংগঠনের তিনজন দায়িত্বশীলের পিএইচ.ডি. ডিগ্রি লাভ
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছই অভ্রান্ত সত্যের একমাত্র মানদন্ড (যেলা সম্মেলন ২০২৩ : নীলফামারী-পশ্চিম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.