হায়দারাবাদ থেকে নির্বাচিত হয়ে ভারতের লোকসভায় সংসদ সদস্য হিসাবে গত ১৮ই জুন মঙ্গলবার শপথ গ্রহণ করেন ব্যারিস্টার আসাদুদ্দীন ওয়াইসি। এসময় ‘জয় শ্রীরাম’, ‘ভারত মাতা কী জয়’, ‘বন্দে মাতরম’ শ্লোগান বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন বিজেপি সংসদ সদস্যরা। জবাবে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের প্রেসিডেন্ট ওয়াইসি ‘আল্লাহু আকবার’ বলে পাল্টা শ্লোগান দেন। ভারতের ১৭তম লোকসভায় নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ গত ১৭ই জুন সোমবার থেকে শুরু হয়েছে। নির্বাচিত সদস্যরা হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু ও মারাঠিসহ নিজ নিজ ভাষায় শপথ নিচ্ছেন। চতুর্থবারের মতো লোকসভায় নির্বাচিত সদস্য হিসাবে ১৮ই জুন মঙ্গলবার ব্যারিস্টার আসাদুদ্দীন ওয়াইসি উর্দু ভাষায় শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের সময় বারেবারে তার দিকে ধেয়ে আসছিল জয় শ্রীরাম ধ্বনি। বিজেপি ও এনডিএ নেতারা চিৎকার করে ‘জয় শ্রীরাম’, ‘ভারত মাতা কী জয়’, ‘বন্দে মাতরম’ শ্লোগান দিচ্ছিল। তাদের জবাবে আসাদুদ্দীন ওয়াইসি ‘আল্লাহু আকবার’ তাকবীর দিয়ে শপথ পাঠ করা শেষ করেন।

[আলহামদুলিল্লাহ! ভারতীয় লোকসভায় সম্ভবতঃ এটাই প্রথম মুশরিকদের বিরুদ্ধে তাওহীদের তাকবীর ধ্বনি। আমরা আসাদুদ্দীনকে আন্তরিক মুবারকবাদ জানাই। সেই সাথে সৎসাহসের সাথে বিজেপির মুসলিম বিদ্বেষ মুকাবিলায় তাকে সাহস ও শক্তি দানের জন্য আল্লাহর নিকট প্রার্থনা জানাই (স.স.)]






বাস্ত্তচ্যুত মানুষের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
ছিটমহল বিনিময়ের ৫ বছর : উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে সার্বিক চিত্র
বাংলাদেশসহ ৫ দেশে ভারত গ্রাউন্ড স্পেস স্টেশন করবে
ঢাকায় শিক্ষিত স্বাবলম্বী নারীরাই ডিভোর্সের শীর্ষে
প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং-এর মৃত্যু
বছরের প্রথমদিনেই আমেরিকায় নিজ গুলিতে ১৩২ জনের আত্মহত্যা
স্বদেশ-বিদেশ
রোহিঙ্গাদের কক্সবাজার থেকে নোয়াখালীর হাতিয়ায় সরিয়ে নেয়ার সিদ্ধান্ত
২০২১ সালের মধ্যে ভারত থেকে সকল মুসলিম ও খ্রিস্টান ধর্মালম্বী সম্পূর্ণ মুছে যাবে!
বছরে বিশ্বে কয়েক হাযার কোটি ডলার ঘুষ লেনদেন
দেশে ১৬ লাখ প্রতিবন্ধী শনাক্ত
মদ্যপানের কোন নিরাপদ মাত্রা নেই
আরও
আরও
.