দক্ষিণাঞ্চলের সবচেয়ে ভারী শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল ২০২৩-২৪ অর্থবছরে প্রতি কেজি চিনিতে ৪১৭ টাকা লোকসান দিয়েছে। গত মাড়াই মৌসুমে সরকারী ভ্যাট ও ব্যাংকের সূদ দিয়ে মিলটির প্রতি কেজি চিনি উৎপাদন ব্যয় ছিল ৫৪২ টাকা। গত মাড়াই মৌসুমে চিনি আহরণের হার ছিল সর্বকালের নীচে। গত বছরে সব মিলিয়ে ৭০ কোটি টাকা লোকসানের বোঝা এবং ৩৫০ কোটি টাকা ব্যাংক ঋণ মাথায় নিয়ে সম্প্রতি মিলটি চলতি মাড়াই মৌসুম শুরু করেছে।

অবিশ^াস্য চিনির উৎপাদন ব্যয়ের বিষয়টি নিশ্চিত করে এর কারণ সম্পর্কে মিলটির জিএম জানান, ১৯৬৫ সালে স্থাপিত সেই পুরানো যন্ত্রপাতি দিয়ে চিনি উৎপাদন করা হচ্ছে। মিলটিতে কোন আধুনিকতার ছোঁয়া লাগেনি। এ কারণে প্রতি বছর লোকসানের বোঝা বাড়ছে। এলাকার কৃষকদের অভিযোগ, মিলের কর্মকর্তা ও সিবিএ নেতাদের লাগামহীন দুর্নীতি, কর্তব্যে অবহেলা ও অদক্ষতার কারণে মিলটির ঐতিহ্য হারাচ্ছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত অদক্ষ জনবল নিয়োগের ফলে মিলকে প্রতি বছর বেতন ভাতা বাবদ অতিরিক্ত টাকা গুনতে হয়।

এদিকে মিল সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মোচিক বন্ধ থাকলে কর্মচারীদের বেতন ভাতা বাবদ বছরে ৮ কোটি টাকা আর উৎপাদন অব্যাহত রাখলে ৫০ থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত লোকসান হয়। ফলে চালানোর থেকে না চালানো সরকারের জন্য ভালো।

উল্লেখ্য, ঝিনাইদহের কালীগঞ্জ শহরসংলগ্ন এলাকায় ১৯৬৫ সালে ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ২০৮ একর নিজস্ব জমির ওপর নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় চিনিকলটি প্রতিষ্ঠা করা হয়।







এবারও মেলেনি চামড়ার দাম
সীমান্ত হত্যাকান্ডের পরিসংখ্যান
ইংল্যান্ডের বর্ষসেরা চিকিৎসক নির্বাচিত হ’লেন বাংলাদেশী বংশোদ্ভূত হিজাবী নারী ফারযানা
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপ লাইন নির্মাণ কাজ উদ্বোধন
বর্তমান বিশ্বের সবচেয়ে সফল উদ্যোক্তা ইলন মাস্ক (পরতেন পুরাতন পোষাক, ঘুমাতেন গ্যারেজে)
আন্তঃনদী সংযোগ প্রকল্প : বাংলাদেশে ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা
তুরস্কে চালু হ’ল বিশ্বের সবচেয়ে প্রশস্ত ঝুলন্ত সেতু
শারীরিক বৃদ্ধি, দুর্বলতা কাটাবে ‘ব্রি-৮৪’-এর ভাত
ঢাকা লিট ফেস্টে ৩ রোহিঙ্গা কবির দেশে ফেরার আকুতি
হেপাটাইটিস ভাইরাস আক্রান্ত ১ কোটি মানুষ
মৃত্যুই শেষ নয়, পরবর্তীতেও রয়েছে অনন্ত জীবন
৪ বছর ধরে টাকা জমিয়ে যৌতুকের টাকা ফেরৎ
আরও
আরও
.