রাজস্থানের কোটারবুন্দি সরকারী হাসপাতালে ভোলা শঙ্কর (৪২) নামে এক ব্যক্তির পেটে অস্ত্রোপচারের পর ১১৬টি পেরেক বের করেছেন চিকিৎসকরা। এর সাথে পাওয়া গেছে আরো লোহার তার ও পাত। দেড় ঘণ্টার অপারেশন শেষে এসব ধাতব বস্ত্ত বের করা হয়। এ বিষয়ে চিকিৎসক অনিল সাইনি জানান, গত ১২ই মে রবিবার পেটের ব্যথা নিয়ে ভোলা আমাদের কাছে আসে। প্রথমে এক্স-রে করে ঐ রোগীর পেটে পেরেকজাতীয় বস্ত্তর উপস্থিতি টের পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হ’তে তাকে সিটিস্ক্যান করতে বলা হয়। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই অস্ত্রোপচারের মাধ্যমে এসব ধাতব বস্ত্ত বের করা হয়। তিনি জানান, পেরেকের বেশির ভাগের দৈর্ঘ্য সাড়ে ছয় সেন্টিমিটার। অপারেশনের পর রোগী সুস্থ আছেন। ভোলা শঙ্কর পেশায় মালি। তবে এসব পেরেক কিভাবে তার পেটে গেল সে বিষয়ে কিছুই বলতে পারছে না সে। এমনকি তার পরিবারের লোকজনও এ ব্যাপারে কিছুই জানে না। এর আগে কলকাতাতেও এমন এক ঘটনা ঘটেছিল। সেখানে এক ব্যক্তির পেট থেকে আড়াই সেন্টিমিটার লম্বা বেশ কয়েকটি পেরেক উদ্ধার করা হয়। এছাড়া ২০১৭ সালের জুলাইতে সেখানকারই বদ্রীলাল নামে এক ব্যক্তির পেট থেকে ১৫০টি সুচ ও পেরেক বের করা হয়।

[বিজ্ঞানীদের আশু কর্তব্য হ’ল এর কারণ খুঁজে বের করা। কেননা যদি এটা খাদ্যের বা পানির কারণে হয়, তাহ’লে অন্য দেশেও এটা হ’তে পারে। অতএব কারণ উদঘাটন করলে সবাই উপকৃত হবে (স.স.)]






রাশিয়ায় ‘ঈশ্বর নেই’ বলায় জেলের মুখে!
কারাগারে সকালের নাশতায় ২০০ বছরের পুরনো মেন্যুর পরিবর্তন
চেক বিশ্ব সুন্দরীর ইসলাম ধর্ম গ্রহণ
কানাডায় বহমান পানি হঠাৎ জমে গেল!
আবহাওয়া পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব (বিলুপ্তির পথে বহু প্রাণী)
বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় স্থানে ঢাকা
পশ্চিমবঙ্গের প্রখ্যাত ইতিহাসবিদ গোলাম আহমাদ মোর্তজার মৃত্যু
বিশ্বব্যাপী আবহাওয়া বিপর্যয় ও দুর্ভিক্ষ সৃষ্টি হ’তে পারে
ডাক বিভাগের নতুন সেবা : মাত্র ১০ টাকায় সারা দেশে ডেলিভারি
নারীরা হিজাব পরে না বলেই ভারতে ধর্ষণ বেশী
ঢাকা লিট ফেস্টে ৩ রোহিঙ্গা কবির দেশে ফেরার আকুতি
শারীরিক বৃদ্ধি, দুর্বলতা কাটাবে ‘ব্রি-৮৪’-এর ভাত
আরও
আরও
.