ভারত ভাগ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সম্প্রতি দিল্লীতে উগ্র হিন্দুত্ববাদীদের তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে এ কথা বলেন রাহুল। সেখানে হিন্দুত্ববাদীদের সহিংসতায় পুড়ে যাওয়া ঘরবসতি, ভাঙচুর ও লুটতরাজের চিহ্ন ও আশ্রয়হীন সংখ্যালঘুদের দেখে ভাষা হারিয়ে ফেলেন রাহুল। এদিন দিল্লীর ব্রিজিপুরী এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত একটি বিদ্যালয়ে গিয়ে রাহুল গান্ধী বলেন, ‘ঘৃণা ও হিংসা সব ধ্বংস করে দিয়েছে আমাদের। স্কুলে কোমলমতিরাও নিরাপদ নয় এদেশে। আমাদের ভবিষ্যৎকে পুড়িয়ে মারা হয়েছে এখানে’। দিল্লিতে হিন্দুত্ববাদীদের তান্ডব নিয়ে ঘটনার প্রথম দিন থেকেই সোচ্চার ছিলেন রাহুল। সংসদেও সরব ভূমিকা পালন করেছে তার দল কংগ্রেস। পুরো ঘটনায় ক্ষমতাসীন বিজেপি সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করছে দলটি।

প্রসঙ্গত, উত্তর-পূর্ব দিল্লিতে ঘটে যাওয়া ঐ তান্ডবে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে দিল্লীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০০ এরও বেশী মানুষ।






বাংলাদেশে প্রথম টেস্টটিউব পদ্ধতিতে দু’টি বকনা বাছুরের জন্ম
স্বদেশ-বিদেশ
বর্তমান বিশ্বের সবচেয়ে সফল উদ্যোক্তা ইলন মাস্ক (পরতেন পুরাতন পোষাক, ঘুমাতেন গ্যারেজে)
করোনার ওষুধ তৈরী প্রকল্পে মুসলিম বিজ্ঞানীকে প্রধান করলেন ট্রাম্প
তিন মিনিটেই জোড়া লাগবে ভাঙা হাড়!
৪০ দিনে কুরআনের হাফেয হ’ল কিশোর ছাদিক নূর আলম
অনলাইন জুয়ার নেশায় সর্বস্বান্ত হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষ
২০১৬ সালে দেশে ভয়াবহ নারী নির্যাতন
বিনা বিচারে ৩০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন হবিগঞ্জের কানু মিয়া
৪ আরব দেশের ভূখন্ডকে অন্তর্ভুক্ত করে দখলদার ইস্রাঈলের মানচিত্র প্রকাশ!
ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সমালোচিত দু’টি বই প্রত্যাহার
অপরিকল্পিত নগরায়নে ভূমিকম্পে প্রাণহানির আশঙ্কা - -এইচ টি ইমাম
আরও
আরও
.