বাংলাদেশে কর্মক্ষম ১৮ থেকে ৩০ বছরের যুবক-যুবতিদের ২৫ লাখ হেপাটাইটিসের বিভিন্ন ভাইরাসে আক্রান্ত। দেশে মোট জনসংখ্যার এক কোটি এসব ভাইরাসে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারাতে বসেছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশী হেপাটাইটিস ‘বি’ ও হেপাটাইটিস ‘সি’ ভাইরাসে আক্রান্ত। সর্বশেষ গবেষণা অনুযায়ী, বাংলাদেশে হেপাটাইটিস ‘বি’ ভাইরাসে ৮৫ লাখ এবং অবশিষ্টরা সি, ই দ্বারা আক্রান্ত। গবেষণা অনুযায়ী মোট জনসংখ্যার ৫ দশমিক ১ শতাংশ বি ভাইরাসে ও শূণ্য দশমিক ২ শতাংশ সি ভাইরাসে আক্রান্ত।

গত ২৬শে জুলাই বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাস অতীত বর্তমান প্রাদুর্ভাব এবং নির্মূলের সুপারিশ’ শীর্ষক সেমিনারে ডা. শাহীনুল আলম তাঁর গবেষণা থেকে এসব তথ্য তুলে ধরেন। গবেষকেরা জানিয়েছেন, আক্রান্তদের ৯৫ শতাংশই জানে না যে তারা ঘাতক ব্যাধি হেপাটাইটিসে আক্রান্ত হয়েছেন। হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত মোট ৮৫ লাখ মানুষের মধ্যে ৫৭ লাখ পুরুষ এবং অবশিষ্ট ২৮ লাখ নারী। সন্তান দানে সক্ষম ১৮ থেকে ৪৫ বছরের নারীর সংখ্যা ১৮ লাখ।






আফটার স্কুল মক্তব : প্রাথমিক ইসলাম শিক্ষায় নতুন প্রয়াস
ভারতে প্রতিদিন গড়ে ৪শ’ লোক নিহত হয় সড়ক দুর্ঘটনায়
মুহাম্মদ (ছাঃ)-এর অবমাননা মত প্রকাশের স্বাধীনতা নয় ইউরোপীয় মানবাধিকার আদালতের রায়
অস্ট্রেলীয় পুলিশ মন্ত্রীর সততা
বৃটিশদের খাবার সময় নেই : কিন্তু একাকীত্ব সামলাতে নতুন মন্ত্রণালয়
অস্ত্র নির্মাতাদেরকে বাঁচিয়ে রাখতেই পেন্টাগনের প্রধানরা যুদ্ধ করেন : ট্রাম্প
১৮ বছর বয়সোর্ধ্ব ভারতীয় ইচ্ছামত ধর্ম গ্রহণ করতে পারবে
হজ্জ ব্যবস্থাপনা দল : সরকারী খরচে সঊদী আরব যেতে তদবির কর্মকর্তাদের
ছাত্রদের সঙ্গে একই হ’লে থাকার দাবীতে আন্দোলনে কলিকাতার ছাত্রীরা!
মাদক ব্যবসার কারণে বছরে পাচার হচ্ছে ৫ হাযার কোটি টাকা
আগামী ১০ বছরে ভারতের চেয়ে ধনী হবে বাংলাদেশ
ভারতের দখলে বাংলাদেশের সীমান্তবর্তী যেসব সম্পদ
আরও
আরও
.