দু’টি ইসলামিক স্কুল এ বছর ব্রিটেনের জিসিএসই পরীক্ষায় সেরা স্কুল হিসাবে নির্বাচিত হয়েছে। দেশটির সরকারের নতুন বেঁধে দেয়া নিয়ম অনুযায়ী ‘তাওহীদুল ইসলাম গার্লস স্কুল’ সমগ্র ব্রিটেনের মধ্যে প্রথম এবং ‘তাওহীদুল ইসলাম বয়েজ স্কুল’ তৃতীয় হয়েছে। স্কুল দু’টি ব্লাকবার্ণ এলাকায় অবস্থিত। গত ১৩ই অক্টোবর ব্রিটেনের শিক্ষা বিভাগ এই ফলাফল প্রকাশ করে। ফলাফলে দেখা গেছে, সাধারণ গ্রামার স্কুলগুলোর চেয়ে ইসলামিক স্কুলগুলো ঈর্ষণীয় অবস্থানে রয়েছে। তাওহীদুল ইসলাম গার্লস স্কুল ‘প্রগ্রেস ৮’ সিস্টেমে ১ দশমিক ৩৮ পয়েন্ট পেয়েছে, যার অর্থ হচ্ছে ব্রিটেনের বাকি সব ধরনের স্কুলের শিক্ষার্থীদের চেয়ে এই স্কুলের শিক্ষার্থীদের অর্জন অনেক বেশী। ব্লাকবার্ণ ভিত্তিক ‘তাওহীদ এডুকেশন ট্রাস্ট’-এর প্রতিষ্ঠিত মোট ১৮টি স্কুল রয়েছে দেশজুড়ে। তাদের অন্যান্য স্কুলগুলোও ভাল ফলাফল করেছে। ‘তাওহীদ এডুকেশন ট্রাস্ট’-এর চীফ এক্সিকিউটিভ হামীদ প্যাটেল বলেন, আমরা সবচেয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদেরকে নিয়ে আসি, যারা সাধারণের চেয়ে অনেক পিছিয়ে থাকে। দেখে খুবই ভাল লাগছে যে, এমন অসাধারণ ফলাফল এরাই করেছে। আমাদের চেষ্টা হচ্ছে প্রতিটা শিক্ষার্থী, সে যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসুক না কেন, যাতে তার নিজের সম্ভাবনাকে মেলে ধরতে পারে।







জন্মান্ধ শিক্ষক ইয়াহইয়া ছড়াচ্ছেন কুরআনের আলো
ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব : চুক্তির পর স্মরণকালের সর্বনিম্ন পানি পেল বাংলাদেশ
৮ হাযার মুসলিম অধ্যুষিত ভুটানে কোন মসজিদ নেই!
ইস্রাঈলে কোন বাংলাদেশী গেলে শাস্তি পেতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
ভারতের সবচেয়ে বড় সোনার ভান্ডারের খোঁজ দিয়েছে পিঁপড়েরা!
ভারতে পিএইচডি ডিগ্রীধারী সবজি বিক্রেতা!
ইসরায়েলই মুসলিম চরমপন্থী তৈরী করছে - ব্রিটিশ এমপি
বিশ্বে সবচেয়ে দূষিত শহর ঢাকা
দক্ষতাসম্পন্ন শিক্ষক সূচকে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বাংলাদেশ
চারদেশীয় সড়ক যোগাযোগ : পুরোটাই ভারতের লাভ
রেস্তোরাঁ ভরা, বাধা পেয়ে বাইরে দাঁড়িয়ে থাকলেন নিউজিল্যান্ডের মহিলা প্রধানমন্ত্রী জেসিন্ডা
চাউল চিকন করতে গিয়ে প্রতি বছর ১৬ লাখ টন চাল মিলে নষ্ট হচ্ছে -খাদ্যমন্ত্রী
আরও
আরও
.