হয়রানিমূলক ৭০টি মামলা মাথায় নিয়ে দিনমজুর সাইফুল ইসলাম গত ২৬শে মে রোববার রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাযিরা দেন। তিনিসহ এই মামলার ১৯ আসামি সেদিন উপস্থিত হয়েছিলেন। তাদের মধ্যে ১০ জন নারী। পাঁচজনের কোলেই ছিল শিশুসন্তান। এই অসহায় নারী-পুরুষদের বিরুদ্ধে অভিযোগ, তারা মামলার বাদীকে মারধর করার হুমকি দিয়েছে। কাজ ফেলে কোলে শিশুসন্তান নিয়ে এই অসহায় মানুষগুলো মামলার হাযিরা দিতে তানোর থেকে রাজশাহীর আদালতে উপস্থিত হ’লেও মামলার বাদীর কোন হদিস পাওয়া যায়নি। গত ২৬শে মে যে মামলায় তারা হাযিরা দিতে আসে, সেই মামলার বাদী হচ্ছে তানোরের মুন্ডুমালা পৌর এলাকার করিমপুর চোরখোর মহল্লার হাফেয মোড়লের ছেলে বাদেশ। এভাবে দেশের ১২টি যেলায় সাইফুল ইসলাম ও তার পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজনের বিরুদ্ধে হয়রানিমূলক ৭০টি মামলা করা হয়েছে বলে তাদের অভিযোগ। একই সঙ্গে তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী হওয়ার খবর শুনে সাইফুল ইসলামের বড় ভাই তাইফুর রহমান হার্ট এ্যাটাক করে গত ১৫ই মে মারা গেছে।

অভিযোগ রয়েছে, দিনমজুর সাইফুল ইসলামকে ভিটাবাড়ি থেকে উচ্ছেদ করার জন্য চাঁপাই নবাবগঞ্জের আলীনগরের শফীকুল ইসলাম নামে-বেনামে ও অন্যদের দিয়ে এসব মামলা করেছে। শফীকুলের ভাই রফীকুল ইসলাম পিছন থেকে কলকাঠি নাড়ছে। এ নিয়ে ২৪শে মে প্রথম আলোতে ‘৯ শতক জমির জন্য ১২ যেলায় ৭০ মামলা দিনমজুরের বিরুদ্ধে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ব্র্যাকের মানবাধিকার আইন সহায়তা কর্মসূচীর কর্মকর্তারা তানোরের মুন্ডুমালা পৌর এলাকার হাসনাপাড়া চোরখোর মহল্লায় সাইফুলের বাড়িতে যান। তারা এলাকার মানুষের সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে, মামলাগুলোর সবই মিথ্যা ও হয়রানিমূলক। তারা সাইফুলের বিরুদ্ধে দায়ের হওয়া এসব মামলায় আইনী সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, গত দুই বছরে মোট ৭০টি মামলা হয়েছে সাইফুল ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এর মধ্যে ২৫টি মামলা হয়েছে রাজশাহীর বাইরে ১০টি যেলায়। ঢাকা, চাঁপাই নবাবগঞ্জ, টাঙ্গাইল ও নরসিংদীতে চারটি করে। নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জে দু’টি করে। আর চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, নওগাঁ ও পাবনায় একটি করে মামলা হয়েছে।

[এইসব মামলার হোতা ঐ নরপিশাচকে ধরে এনে সরকারের উচিৎ দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা। নইলে এইভাবে মামলা চালিয়ে কোন লাভ হবে না। আর এটাও বাস্তব যে, ঐ ইবলীসটা যদি প্রভাবশালী হয়, তাহলে মামলায় তার কোন শাস্তি হবে না। তাই আল্লাহর নিকট প্রার্থনা, তিনি যেন মযলূমকে গায়েবী মদদ করেন (স.স.)]






সঊদী আরবের কাছে ২৪ লাখ কোটি টাকার অস্ত্র বিক্রি করবে আমেরিকা
আসামে ১২৮১টি মাদ্রাসাকে স্কুলে রূপান্তর
দেশীয় শিপইয়ার্ডে যুদ্ধ জাহায নির্মাণে নতুন মাইলফলক
দেশে চার মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণের শিকার, খুন ১৭ জন
নাইজেরিয়ায় গভর্নরের স্ত্রীর ইসলাম গ্রহণ
স্বদেশ বিদেশ
দক্ষতাসম্পন্ন শিক্ষক সূচকে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বাংলাদেশ
সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ তুলে দেয়া হবে - -ড. আব্দুর রাজ্জাক
ছিয়াম রাখায় চীনে গ্রেফতার একশ’
ঋণের দায়ে সন্তানের আত্মহত্যা, ১লাখ টাকা ঋণ নিয়ে ১২০০ জনের জন্য চল্লিশা আয়োজন করলেন পিতা
বাংলাদেশ থেকে ট্রেন যাবে সিঙ্গাপুর
৬টি হ্যারিকেনসহ ১৯টি ঝড় আটলান্টিকে
আরও
আরও
.