বিশ্বে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার এক নারীর মস্তিষ্কে ৮ সেন্টিমিটার (৩ ইঞ্চি) লম্বা জ্যান্ত কৃমি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিবিসি জানায়, গত বছর ক্যানবেরা শহরে ঐ নারীর মস্তিষ্কে অস্ত্রোপচারের সময় ‘সুতার মতো দেখতে’ কৃমিটি বের করে আনা হয়।

অস্ত্রোপচারকারী ড. হারি প্রিয়া বানডি বলেন, ‘আমরা কখনই এরকম হবে ভাবিনি। সবাই হতভম্ব হয়ে গিয়েছিল। ৬৪ বছর বয়সী ঐ নারী বেশ কিছুদিন ধরে পেটে ব্যথা, কাশি ও রাতে অতিরিক্ত ঘামসহ কয়েকটি উপসর্গে ভুগছিলেন। একই সঙ্গে তার স্মৃতিশক্তি লোপ পাচ্ছিল এবং তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলেন। ২০২১ সালের জানুয়ারী মাসের শেষ দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্ক্যানে তার ডান পাশের মস্তিষ্কের সম্মুখভাগে অস্বাভাবিক ধরনের ক্ষত দেখা যায়। তবে ২০২২ সালের জুন মাসে মস্তিষ্কে অস্ত্রোপচারের পরই তার অসুস্থতার আসল কারণ ধরা পড়ে। চিকিৎসকদের ধারণা কৃমিটি ঐ নারীর মস্তিষ্কে হয়ত ২ মাসের মতো ছিল। নিউসাউথ ওয়েলস রাজ্যের একটি লেকপাড়ের বাসিন্দা ঐ নারী এখন সুস্থ হয়ে উঠছেন।







ভারতে মাদ্রাসায় পড়াবে রামায়ণ
এখন থেকে হালাল পণ্যের সনদ দেবে ইসলামিক ফাউন্ডেশন
স্বদেশ-বিদেশ
কুরবানীর পশুর উচ্ছিষ্টে বাণিজ্য হাযার কোটি টাকা!
মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্নের আহবান জাতিসংঘের
বরগুনার ১১৭ কেজি ওযনের মিষ্টি কুমড়া বিক্রি হ’ল বরিশালে
এক ভাষণেই ২০টি মিথ্যা কথা বললেন ট্রাম্প!
নওগাঁয় চুনাপাথরের সর্ববৃহৎ খনির সন্ধান
দাঙ্গা থেকে বাঁচিয়ে বিশ্বনন্দিত হ’লেন পুত্রহারা ইমাম
ভালো স্বামী বানাতে সেনেগালে কাজ করে যাচ্ছে ‘স্কুল ফর হাজবেন্ডস’
সংসদ অধিবেশন নিয়ে টিআইবির রিপোর্ট : প্রশংসার খরচ শতকোটি টাকা
রাস্তায় গরু ছেড়ে দেওয়ায় মালিকের কারাদন্ড ভারতে
আরও
আরও
.