পূর্ব আফ্রিকার দারিদ্র্যপীড়িত দেশ উগান্ডায় একটি নতুন স্বর্ণখনির সন্ধান পাওয়া গেছে। খনিটিতে যে পরিমাণ স্বর্ণের মওজূদ রয়েছে, বর্তমান বাজারদর অনুযায়ী সেই স্বর্ণের মূল্য ১২ লাখ কোটি ডলার। চীনের খনি অনুসন্ধান ও আকরিক স্বর্ণ পরিশোধনকারী কোম্পানি ওয়াগাগাই উগান্ডার পূর্বাঞ্চলীয় শহর বুসিয়ায় এই স্বর্ণখনির সন্ধান পেয়েছে বলে গত ৩রা জুলাই বিৃবতিতে জানিয়েছে উগান্ডার জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, খনিটিতে অন্তত ৩ কোটি ১০ লাখ টন আকরিক স্বর্ণের মওজূদ রয়েছে। ২০২৩ সালের জুলাই থেকে শুরু হবে এই খনির স্বর্ণ উত্তোলন।

উগান্ডা বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা স্বর্ণ রফতানীকারক দেশগুলোরও একটি। একইসাথে বিশ্বের যেসব দেশের রাজনীতি চরমমাত্রায় অস্থিতিশীল, সেসবের মধ্যে উগান্ডা অন্যতম। দশকের পর দশকজুড়ে চলা গৃহযুদ্ধ ও জাতিগত সংঘাত দেশটির অর্ধেকেরও বেশী মানুষকে ঠেলে দিয়েছে চরম দারিদ্রে্যর দিকে। দেশটির মোট জনসংখ্যার ৪১ শতাংশের দৈনিক আয় মাত্র ১৭৭ টাকা।

[আল্লাহর এই বিশাল নে‘মত পেয়েও যারা সবচেয়ে দারিদ্র্য পীড়িত, তাদের উচিৎ সর্বাগ্রে নিজেদের আত্মসমালোচনা করা। সেই সাথে আল্লাহর বিধান মেনে এই নে‘মতের সদ্ব্যবহারের মাধ্যমে নিজেদের জীবন মানের উন্নতি করা। নইলে এই স্বর্ণখনিই তাদের চূড়ান্ত ধ্বংসের কারণ হবে (স. স.)]।






দেশে সর্বোচ্চ বিক্রিত ১০টি ঔষধের ৫টিই গ্যাসের ঔষধ সার্জেলের বার্ষিক বিক্রি প্রায় ১ হাযার কোটি টাকা
ফ্রান্সে বন্ধ করে দেয়া হচ্ছে দেড় শতাধিক মসজিদ!
স্বর্ণ মওজুদে শীর্ষ ১০ দেশ
অতিরিক্ত লবণ-চিনি ও চর্বিযুক্ত খাবারে বাড়ছে অসংক্রামক রোগের ঝুঁকি
‘লিভিং ঈগল’ সাইফুল আজমের বিদায়
সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ তুলে দেয়া হবে - -ড. আব্দুর রাজ্জাক
জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন পিতা সম্পত্তির লোভে সন্তানদের হুমকি
চীনে ইসলাম ধর্মবিশ্বাসের প্রমাণ পেলেই কারাদন্ড
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লিখিত বক্তব্যে ১ পৃষ্ঠায় ৪৮টি বানান ভুল
সিরিল রেডক্লিফ : ভারতবর্ষে বিভাজনের কারিগর
মহাশূন্যে যুদ্ধের জন্য ‘মহাকাশ বাহিনী’ গঠনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
স্বদেশ-বিদেশ
আরও
আরও
.