পবিত্র শহর মক্কার ‘হেরা সাংস্কৃতিক বিভাগে’ খোলা হয়েছে কুরআন জাদুঘর। মক্কার উপ-গভর্নর প্রিন্স সঊদ বিন মিশাল আব্দুল আযীয সম্প্রতি এই জাদুঘরটির উদ্বোধন করেন।

জাদুঘরটি তৈরী করা হয়েছে পবিত্র কুরআন নিয়ে। কুরআন যে মুসলিমদের জন্য দিকনির্দেশনা সেটির ওপর আলোকপাত করা হয়েছে এই জাদুঘরে। এই জাদুঘরে আছে বিরল কিছু পান্ডুলিপি, কুরআনের ঐতিহাসিক কপি। এছাড়া ইসলামের তৃতীয় খলীফা হযরত ওছমান (রাঃ)-এর আমলের কুরআনের ছবিও এখানে সংগৃহীত আছে। সঙ্গে আছে কিছু প্রাচীণ পাথর। যেগুলোতে কুরআনের আয়াত খোদাই করা আছে।

জাদুঘরটিতে কুরআন মাজীদ অবতীর্ণ হওয়া এবং এটি সংরক্ষণের ইতিহাস বর্ণনা করা ডিসপ্লে রয়েছে। যেটির মাধ্যমে কুরআন সম্পর্কে দর্শনার্থীরা বেশ ভাল ধারণা অর্জন করতে পারবেন।

৬৭ হাযার মিটার জায়গাজুড়ে তৈরী হেরা সাংস্কৃতিক বিভাগে মক্কা ও ইসলামের ইতিহাস বর্ণনা সংক্রান্ত বিভিন্ন বিষয় আছে। যারা এগুলো জানতে চান তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা।







ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টারের ইসলাম গ্রহণ
সউদী আরবে মিলল ২ হাযার বছর আগের পাথর খোদাই করে তৈরিকৃত শহর
মালদ্বীপের সাবেক ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল মজীদ আব্দুল বারীর মৃত্যু
কাশ্মীর ইস্যুতে সমর্থন দিলেই ভারতে ফেরার সুযোগ দিতেন নরেন্দ্র মোদী - -ডা. যাকির নায়েক
ড্রোনে করে হজ্জের স্বপ্ন, পূরণ হ’ল যেভাবে
১ ট্রিলিয়ন ডলার বা ১১৮ লাখ কোটি টাকা মূল্যের খনি, তালেবানের হাতে আফগানিস্তানের নতুন অস্ত্র
কুরআনে শান্তি খুঁজছে যুদ্ধবিধ্বস্ত গাযার নারীরা
ভয়াবহতম মন্বন্তরের মুখে ইয়েমেন
মক্কায় তৈরী হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হোটেল
চলমান পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় ইসলামী অর্থনীতি : এরদোগান
জাতিসংঘে ইমরান খানের হৃদয়স্পর্শী ভাষণ (কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান-ভারত যুদ্ধ হ’লে পুরো বিশ্বকে তার ফল ভোগ করতে হবে)
মাত্র পঁচিশ বছরে মন্ত্রীত্ব লাভ করলেন ছাদিক সাঈদ
আরও
আরও
.