ভোলার চরফ্যাশন উপযেলার লোকমান হোসাইন (৪৫) ৪ এনজিওর ঋণের টাকার চাপে বসত ঘরের কাঠের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। গত ৩১শে মার্চ ঘটনাটি ঘটে। তার ৩ কন্যা ও ৩ পুত্র সন্তান রয়েছে। একটি মেয়ে ছাড়া সবাই নাবালক। সে মেয়ের বিবাহ ও সংসার পরিচালনার জন্য স্ত্রী ও তার নামে বেসরকারী এনজিও ‘আশা’ থেকে ৭০ হাযার, ‘গ্রামীণ জন উন্নয়ন সংস্থা’ থেকে ৩৫ হাযার, ‘পরিবার উন্নয়ন সংস্থা’ থেকে ৪৯ হাযার, ‘কোস্ট ট্রাস্ট’ থেকে ৫০ হাযার টাকাসহ সর্বমোট ২ লাখ ৪০ হাযার টাকা ঋণ গ্রহণ করে। অতঃপর এনজিওগুলোর সাপ্তাহিক কিস্তি পরিশোধ করতে স্থানীয় ৯ জনের কাছ থেকে বিভিন্ন সময় সূদের উপর টাকা গ্রহণ করে। ফলে দেনার চাপ আরো বেড়ে যায়। রাত পোহালেই এনজিও কর্মীরা বাসায় হাযির হয়। ওয়াদা মত টাকা পরিশোধ না করায় গাল-মন্দ ও ঘরের আসবাবপত্র নেয়ার হুমকি দেয়। এদিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঋণের টাকা-পয়সা নিয়ে প্রায়ই ঝগড়া বাধে। ঘটনার দিন তারা ‘পরিবার উন্নয়ন সংস্থা’র কিস্তি পরিশোধ করেছিল। কিন্তু পরদিন রবিবার আরেকটি সংস্থার কিস্তি পরিশোধের জন্য ছোটা-ছুটি করছিল। একপর্যায় লোকমান দায়-দেনায় চিন্তিত হয়ে সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।







ইউরোপে মদ্যপানে বছরে ৮ লাখ মানুষের মৃত্যু!
দেশে প্রতিদিন সাড়ে চার শতাধিক মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে
৭৩ বছর বয়সে যমজ সন্তান জন্ম দিলেন ভারতীয় নারী
বাকৃবি গবেষকের গবেষণালব্ধ ফলাফল (স্বল্প সময় ও স্থানে পুষ্টিকর শাক-সবজি)
করোনায় বাংলাদেশসহ ৫৭ দেশের ৬৫ শতাংশ মানুষ বেকার : গ্যালাপ
পারমাণবিক যুগে বাংলাদেশ : রূপপুরে জ্বালানি লোডিং শুরু
জার্মানী ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে
ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সমালোচিত দু’টি বই প্রত্যাহার
ভারতে গরুর গোশত নিষিদ্ধের আবেদন হাইকোর্টে খারিজ
বিশ্বের সবচেয়ে খারাপ ভাবমূর্তির দেশ ইস্রাঈল
বিরল জিনগত রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি : ওষুধের দাম ২২ কোটি টাকা
ফারাক্কার কারণে সুন্দরবনের ক্ষতি
আরও
আরও
.