ভারতের কোচির বিজয়ন নামে ৭০ বছর বয়স্ক এক চা বিক্রেতা শুধু চা বিক্রি করেই সস্ত্রীক ঘুরে এলেন বিশ্বের বহু দেশ। সিঙ্গাপুর, আর্জেন্টিনা, পেরু ও সুইজারল্যান্ডসহ প্রায় ২৩ দেশ ঘুরেছেন তিনি। জানা গেছে, ১৯৬৩ সাল থেকে চা বিক্রি করছেন বিজয়ন ও তার স্ত্রী মোহনা। বিগত ৫০ বছর ধরে কোচিতে ছোট্ট একটি চায়ের দোকান রয়েছে তাদের। প্রথমে কোচির রাস্তায় রাস্তায় চা বিক্রি করতেন বিজয়ন। বিক্রি বেড়ে যাওয়ায় তিনি কোচিতে চায়ের দোকান খোলেন। দেশভ্রমণ সম্পর্কে বিজয়ন বলেন, ইতিমধ্যে সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, পেরু, ব্রাজিল, আর্জেন্টিনা, আমেরিকাসহ ২৩ দেশ ঘুরেছি আমরা। সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, গ্রিনল্যান্ড, নরওয়েতে এখনও যাওয়া হয়নি। এবার সে উদ্দেশেই টাকা জমাচ্ছি। তিনি আরো জানান, আমার দোকানে রোজ ৩০০-৩৫০ গ্রাহক আসেন। শুধু বিদেশ ভ্রমণ খাতে দৈনিক ৩০০ টাকা করে জমিয়ে বছরে এক লাখ টাকা সঞ্চয় করেন। জমানো টাকা কম পড়ে গেলে বাকীটা ব্যাংক থেকে ঋণ নিয়ে হলেও বিদেশে পাড়ি দেন। ভ্রমণ শেষে ভারতে ফিরে এসে তিন বছর ধরে ব্যাংকঋণ পরিশোধ করেন। এরপর আবার শুরু হয় তাদের সঞ্চয় কার্যক্রম। এভাবেই ২৩ দেশ ঘুরেছেন এ দম্পতি।






মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্নের আহবান জাতিসংঘের
পার্বত্য চট্টগ্রামে সার্বভৌমত্ব রক্ষায় ২৫০ নতুন ক্যাম্প চায় সেনাবাহিনী
সিগারেট নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড
মোবারকগঞ্জ সরকারী চিনিকলে প্রতি কেজি চিনির উৎপাদন ব্যয় ৫৪২ টাকা!
দূষণে ভারতে সাড়ে ১২ লাখ মানুষের মৃত্যু ২০১৭ সালে
পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ মুসলিমরা, আর সবচেয়ে অসুখী মানুষ নাস্তিকরা!
গাযা আগ্রাসনে ইস্রাঈলের ব্যয় ৬৭ বিলিয়ন ডলারের অধিক
অভাবের তাড়নায় সন্তান বিক্রি করতে বাজারে তুললেন খাগড়াছড়ির এক মা!
সরবরাহ করা ৪১ শতাংশ পানিতে ডায়রিয়ার জীবাণু
দেনমোহর আদায়ে হজ্জ পালন করলেন ইতালীয় দম্পতি
জন্মহার না বাড়লে হারিয়ে যাবে জাপান!
ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে ধ্বংস করতে রাশিয়ার প্রয়োজন মাত্র ৩০ মিনিট
আরও
আরও
.