সাবেক বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত চুক্তি পর্যালোচনা জাতীয় কমিটি ভারতের আদানি পাওয়ারের সঙ্গে সম্পাদিত ২৫ বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তিকে দেশের বিদ্যুৎ খাতের ‘দুর্নীতির সবচেয়ে বড় প্রতীক’ হিসাবে চিহ্নিত করেছে। যেখানে ২০১০ সালের বিশেষ বিধান আইনের অপব্যবহার করে রাষ্ট্রস্বার্থবিরোধী শর্ত আরোপের প্রমাণ মিলেছে। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে যে, মহেশখালীর পরিবর্তে ভারতের গোড্ডায় কেন্দ্র স্থাপন এবং ভারতীয় গ্রিডের তুলনায় প্রায় দ্বিগুণ দামে বিদ্যুৎ কেনার ফলে এই চুক্তির মাধ্যমে আগামী ২৫ বছরে প্রায় ১,০০০ কোটি ডলার বা ১ লাখ ২০ হাযার কোটি টাকা দেশ থেকে পাচারের আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় ভারতের অন্যতম শীর্ষ বাণিজ্য ও শিল্পগোষ্ঠী আদানি গ্রুপসহ বিদ্যুৎ খাতের অসাধু চক্র ও অসম চুক্তির হাত থেকে রাষ্ট্রকে বাঁচাতে দ্রুত আইনী পদক্ষেপ গ্রহণ, চুক্তি সংশোধন এবং প্রয়োজনে আন্তর্জাতিক মানদন্ডে দুর্নীতি প্রমাণ করে চুক্তি বাতিলের কঠোর সুফারিশ করেছে কমিটি।

[রক্ষক হয়ে যারা ভক্ষকের ভূমিকায় কাজ করেন, তারা পরকালে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করবেন। কেবল আখেরাতেই নয়, দুনিয়াতেও তাদের শাস্তি ভোগ করতে হয়। তৎকালীন সময়ের রাষ্ট্র নেতারা এখন পলাতক জীবন যাপন করছেন। দেশবাসীর ঘৃণা কুড়াচ্ছেন। এর মধ্যে বর্তমান রাষ্ট্রনেতাদের জন্য সাবধান বাণী রয়েছে। (স.স.)]







সুন্দরবনের লোনাপানির নীচে সুপেয় পানির সন্ধান লাভ
পুলিশ ও জনপ্রতিনিধি ছাড়া মাদক ব্যবসা চলে না - -ডিএমপি কমিশনার
সরকারী কর্মচারীদের পাঁচ বছরের বেশী দায়িত্বে থাকা ঠিক নয় : ড. ইউনুস
রামের লঙ্কা জয়ের সাথে বাংলাদেশের স্বাধীনতার তুলনা!
মাদ্রাসার পাঠ্য বইয়ে কয়েকজন ছাহাবীর ধৃষ্ঠতা প্রদর্শন!
আওয়ামী সরকারের ১৫ বছরে ঋণ সাড়ে ১৫ লাখ কোটি; বিদেশে পাচার ১৮ লাখ কোটি টাকা
ই-কমার্সের নামে ডিজিটাল প্রতারণা (হাতিয়ে নিয়েছে ২২ লাখ গ্রাহকের ২৬৮ কোটি টাকা)
বিশ্বজুড়ে সুখ কমছে
ইসলামী ব্যাংকে ব্যাপক পরিবর্তন (৩৫ জন ডিএমডি সহ ২১৮ জন কর্মকর্তা বদলী ১৩/১৪ বছর আগের লেনদেন সমূহ যাচাই করা হবে নারী ও অমুসলিমরাও নিয়োগ পাবে)
কওমী মাদ্রাসার শিক্ষার নিয়ন্ত্রণ নিচ্ছে না সরকার
ভারত ও মিয়ানমার থেকে আসছে ভয়ংকর মাদক (দেশে দেড় কোটি মাদকাসক্তের ৮০ ভাগের বয়স ১৮ থেকে ৩৫ বছর)
সীমানা পিলার-কয়েন দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আরও
আরও
.