সারা বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত ৮০ কোটির বেশী প্রাপ্তবয়স্ক মানুষ। আগের হিসাবের তুলনায় যা প্রায় দ্বিগুণ। এর মধ্যে আবার চিকিৎসা নিচ্ছেন না ডায়াবেটিসে আক্রান্ত ৩০ বছর বয়সী রোগীদের অর্ধেকের বেশী। ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে সারা বিশ্বে ১৮ কিংবা তদূর্ধ্ব বয়সীদের মধ্যে প্রায় ৮২ কোটি ৮০ লাখ ডায়াবেটিস রোগী শনাক্ত করা হয়েছে। তারা ডায়াবেটিসের টাইপ-১ কিংবা টাইপ-২ ধরনে আক্রান্ত।

ডায়াবেটিস হ’ল রক্তের শর্করার সঙ্গে সম্পর্কিত একটি দীর্ঘস্থায়ী বিপাকীয় রোগ। এর চিকিৎসা না নেওয়া হ’লে হৃৎপিন্ড, রক্তনালি, স্নায়ু ও অন্য অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি হ’তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগের এক হিসাব অনুযায়ী, বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ৪২ কোটি ২০ লাখ। গবেষণায় দেখা গেছে, ১৯৯০ সাল থেকে বিশ্বে ডায়াবেটিসের হার ৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে আক্রান্তের হার বাড়ার প্রবণতা বেশী দেখা গেছে।

যৌথভাবে গবেষণাটি করেছে এনসিডি রিস্ক ফ্যাক্টর কোলাবোরেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক হাযারের বেশী গবেষণার ওপর ভিত্তি করে নতুন গবেষণাটি করা হয়েছে। এই এক হাযারের বেশী গবেষণায় কোন না কোনভাবে ১৪ কোটির বেশী মানুষ জড়িত ছিলেন।







মার্কিন প্রেসিডেন্ট হলেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প
সূদের ফাঁদে নিঃস্ব
ব্রিটেনে ৯০ শতাংশ নারী যৌন হয়রানির শিকার
বৃটেনে শিক্ষিত তরুণীরা ব্যাপক সংখ্যায় ইসলাম গ্রহণের দিকে ঝুঁকছে
হালাল পণ্য রফতানীতে বাংলাদেশ পিছিয়ে
এবার পঙ্গপাল ধেয়ে আসছে বাংলাদেশের দিকে!
পঞ্চগড়ে চা চাষ খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দুয়ার
গ্রীসে ওছমানীয় শাসনামলের অধিকাংশ মসজিদ ও স্থাপনা অবহেলিত
প্রিন্স আব্দুল আযীয উদ্যোক্তা পুরস্কার জিতল বাংলাদেশী কিশোর (অন্ধকে পথ দেখাবে স্মার্ট কন্ট্রোল গ্লাস)
দেশে সাড়ে তিন কোটির অধিক শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সিসা
দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ মসজিদের উদ্বোধন
করোনাকালে বাড়ছে দাদন ব্যবসায়ীদের দাপট (ঋণের বেড়াজালে নিঃস্ব হচ্ছে হাযারো পরিবার)
আরও
আরও
.