‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’-এর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী (৭৬) ফুসফুসজনিত জটিলতায় আক্রান্ত হয়ে গত ১৩ই ডিসেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্ল­া-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন। পরদিন সকাল ৯-টায় বায়তুল মোকাররম মসজিদে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। 

১৯৪৫ সালে জন্মগ্রহণকারী কুমিল্লা যেলার এই কৃতি সন্তান ১৯৮৮ সালে রাজধানী ঢাকার বারিধারায় জামে‘আ মাদানিয়া মাদ্রাসা এবং ১৯৯৮ সালে তুরাগ থানায় জামে‘আ সুবহানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দুই প্রতিষ্ঠানে প্রিন্সিপাল ও শায়খুল হাদীছের দায়িত্ব পালন করে গেছেন।

বর্ষীয়ান এই আলেম জমিয়তে উলামায়ে ইসলাম ও আল হাইআতুল উলইয়ার কো-চেয়ারম্যান এবং বেফাকুল মাদারিস-এর সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই তিনি কেন্দ্রীয় নায়েবে আমীরের দায়িত্বে ছিলেন। হেফাজতের প্রতিটি আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া খতমে নবুঅত আন্দোলন, তাসলিমা নাসরীন বিরোধী আন্দোলন, রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার আন্দোলন, বাবরী মসজিদ রক্ষা আন্দোলন, হাইকোর্টের সামনে থেকে থেমিস দেবী মূর্তি সরানো আন্দোলন, ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বর আন্দোলন সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।






‘জয় শ্রী রাম’ না বলায় পিটুনী ও একজনকে গুলি
কারাগারে সকালের নাশতায় ২০০ বছরের পুরনো মেন্যুর পরিবর্তন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপযেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট : বছরে অ্যালকোহল পানে ৩০ লাখ মানুষ মারা যায়
মারা গেলেন ভারতের বিশিষ্ট শিল্পপতি ও দানবীর রতন টাটা
পাহাড়ে পানির সঙ্কট
রামাযানে ৯৮ শতাংশ যাত্রী নৈরাজ্যের শিকার
বুয়েট প্রকৌশলীর সফলতা : অ্যান্টিবায়োটিক ছাড়াই চলছে মুরগী পালন
রোহিঙ্গারা বাঙালী, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হ’তে হবে - -মিয়ানমার সেনাপ্রধান
ফ্রান্সে বন্ধ করে দেয়া হচ্ছে দেড় শতাধিক মসজিদ!
প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার রফীকুল হক-এর মৃত্যু
ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব : চুক্তির পর স্মরণকালের সর্বনিম্ন পানি পেল বাংলাদেশ
আরও
আরও
.