লালমণিরহাট ৩০শে এপ্রিল সোমবার : অদ্য বাদ আছর যেলা শহরের কালেক্টরেট ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ লালমণিরহাট যেলার উদ্যোগে যেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, বগুড়া যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আল-আমীন ও রংপুর যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মাহমূদ প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল কাইয়ূম। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ২-টা থেকে শুরু হয়ে মাগরিবের ছালাতের পূর্বে সম্মেলন শেষ হয়। বৃষ্টি বিঘ্নিত পরিবেশেও প্যান্ডেল ছাপিয়ে আশাপাশের রাস্তায় বিপুল সংখ্যক শ্রোতাকে দাড়িয়ে বক্তব্য শ্রবণ করতে দেখা গেছে। পার্শ্ববর্তী নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, পঞ্চগড় যেলা থেকে কর্মী ও দায়িত্বশীলগণ সম্মেলনে যোগদান করেন।






আল-‘আওন
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (বিভাগীয় যুবসমাবেশ)
মুহাম্মাদ তালেবুদ্দীন মাস্টার-এর মৃত্যু সংবাদ (নীলফামারী-পূর্ব)
আমীরে জামা‘আতের ছয়দিন ব্যাপী ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী সফর
বন্যা পরবর্তী পুনর্বাসন
সংগঠন সংবাদ
কর্মী সম্মেলন ২০২৫ এর সকল প্রচারপত্রের ডিজাইন ও মিডিয়া সম্প্রচারের সকল তথ্য একত্রে
সুধী সমাবেশ \ চট্টগ্রাম (ইসলামই জাতির মুক্তির একমাত্র পথ) - -আমীরে জামা‘আত
সোনামণি প্রশিক্ষণ
যেলা সম্মেলন : সাতক্ষীরা (অহি-র বিধানই চূড়ান্ত) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কুরআন মাজীদের হদর, মশক ও ছিফাত চর্চার বিশেষ প্রশিক্ষণ ব্যবহারিক জীবনে কুরআনের বিধান মেনে চলুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মহিলা দায়িত্বশীল প্রশিক্ষণ ও সুধী সমাবেশ
আরও
আরও
.