আফতাবনগর, ঢাকা ২৬শে এপ্রিল শুক্রবার: অদ্য সকাল ১০-টা হ’তে আঙ্গারজোড়া আহলেহাদীছ জামে মসজিদ, আফতাবনগরে ঢাকা যেলা ‘আন্দোল’ন-এর উদ্যোগে দিনব্যাপী এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’ এর সহ-সভাপতি মুশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন, মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খত্বীব আমানুল্লাহ বিন ইসমাঈল, যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিন হাবীব, অর্থ সম্পাদক কাযী হারূণুর রশীদ, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আশরাফুল ইসলাম, যেলা ‘যুবসংঘে’র সভাপতি হাফেয আব্দুল্লাহ আল-মারূফ, যেলা ‘আল-আওন’-এর সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মাদ ইমরান, বংশাল এলাকা ‘আন্দোলন’-এর আহবায়ক মুহাম্মাদ আযীমুদ্দীন, হাফেয জাহিদ নোমান, তাজুল ইসলাম ও আব্দুল হালীম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলে যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার। ইসলামী জাগরণী পরিবেশন করেন মুহাম্মাদ আব্দুর রহমান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যেলা ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক মুহাম্মাদ ইয়াসীন। উল্লেখ্য, কেন্দ্রীয় মেহমান অত্র মসজিদে জুমআর খুৎবা প্রদান করেন।






সুধী সমাবেশ (নওগাঁ, বগুড়া, ভোলা, গাযীপুর, পলাশবাড়ী, নীলফামারী, ফরিদপুর)
সোনামণি
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
‘আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
আল-‘আওন
আমীরে জামা‘আতের নেতৃত্বে (সুন্দরবনে ঐতিহাসিক শিক্ষা সফর)
আল-‘আওন
এআই উদ্ভাবক হিন্টনের সতর্ক বার্তা : আগামী ৩০ বছরে মানুষের বিলুপ্তি ঘটাতে পারে ‘এআই’ প্রযুক্তি
‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা সহকারী নূরুল ইসলাম-এর পিএইচ.ডি. ডিগ্রী লাভ
ফিলিস্তীনে ইসরাঈলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ(আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
যেলা সম্মেলন : সাতক্ষীরা (অহি-র বিধানই চূড়ান্ত) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
আরও
আরও
.